Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নকল-ভেজাল পণ্য বন্ধ করা জরুরী

নিউজডেস্ক October 22, 2022

সম্পাদকীয়: মানুষের রূপচর্চা ও দৈনন্দিন ব্যবহৃত প্রসাধনী সামগ্রী তৈরি হয় ভাতের মাড়, আটা, ময়দা দিয়ে। তাতে যোগ করা হয় রং ও কেমিক্যাল। দেয়া হয় বিভিন্ন ধরনের সুগন্ধি। পরে এসব প্রসাধনী কৌশলে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন দোকানে ও বিউটি পার্লারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে বহুবার। কিন্তু প্রতিবারই আইনের বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে। জামিনে বের হয়ে ফের একই কাজ করেছে। এসব অবৈধ ও ভেজাল প্রসাধনী কিনে ক্রেতারা হচ্ছে ক্ষতিগ্রস্ত।

চর্মরোগেও আক্রান্ত হচ্ছে বলে খবরে প্রকাশ। অপরদিকে, একই অভিযোগ করেছেন বক্তারা গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত সভায়। তাতে সংস্থাটির ডিজি বলেছেন, ‘বর্তমানে যে আইন রয়েছে সেটি ২০০৯ সালের। আমরা নতুন আইনের খসড়া সরকারকে পাঠিয়েছি। কিছু পর্যবেক্ষণ দিয়েছে সেটা ঠিক হলে নতুন আইন আসবে। কিন্তু শুধুমাত্র প্রসাধনী সামগ্রীই নয়, দেশের বেশিরভাগ পণ্যই নকল, ভেজাল, রাসায়নিক মেশানো ও মেয়াদোত্তীর্ণ। তথা মানহীন।

এমনকি খাদ্য পণ্য এবং জীবন রক্ষাকারী ওষুধেরও বিরাট অংশ। উপরন্তু এসব পণ্যের অনেকগুলো রপ্তানিও হচ্ছে। তন্মধ্যে ধরাও পড়ে ফেরতও এসেছে অনেক। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। রপ্তানিও ঝুকির মধ্যে পড়ছে। এছাড়া, দেশের অসংখ্য মানুষ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর ও খুবই ব্যয় বহুল। তাই চিকিৎসা ব্যয় মিটাতে অনেক মানুষ অতি দরিদ্র হচ্ছে। সর্বোপরি বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবার বাইরেই থাকছে। এভাবে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। অথচ নকল, ভেজাল ও রাসানিক মেশানো পণ্য উৎপাদন ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির বিরুদ্ধে দেশে অনেক আইন আছে। উপরন্তু তা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সরকারী দপ্তর ও লোকবল রয়েছে। তথাপিও এ অবৈধ কর্ম অবাধে চলছে বহুকাল থেকেই! এতে দেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

আধুনিক চিকিৎসা হচ্ছে-রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা অগ্রাধিকারযোগ্য। সর্বোপরি দেশের স্বাস্থ্য ব্যবস্থা, ব্যয়, মানুষের আর্থিক সক্ষমতা এবং দেশের উন্নতির কথা বিবেচনা করে রোগ প্রতিরোধের দিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সে জন্য নকল, ভেজাল, রাসায়নিক মেশানো ও মেয়াদোত্তীর্ণ তথা মানহীন পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। মাননীয় প্রধানমন্ত্রীও এ বছরের ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে বলেছেন, সরকার জনগণের জন্য মানসম্মত খাদ্য ও পণ্য সরবরাহে বদ্ধপরিকর।

কিন্তু বাস্তবতা অনুযায়ী এ কাজ সহজে হবে না। কঠোর পন্থা অবলম্বন করতে হবে। তথা মানহীন পণ্য উৎপাদন ও বিক্রয়কারী এবং এসব দেখভাল করার লোকদের মধ্যে যারা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। উপরন্তু ধৃত অপরাধীরা যাতে সহজেই জামিনে মুক্তি না পায় এবং সংশ্লিষ্ট অপরাধীদের কঠোর শাস্তির জন্য বিদ্যমান আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। ব্যবহারকারীদেরও উচিত পণ্য কেনা ও ব্যবহার করার আগে তা মানসন্মত কি-না তা ভাল করে যাচাই করে দেখা। এসব হলেই অচিরেই দেশবাসীর মানহীন পণ্য থেকে রক্ষা পাবে এবং অশেষ কল্যাণ হবে।

Continue Reading

Previous: লিঙ্গ বৈচিত্রময় জনগষ্ঠির আত্মপরিচয় ও তাদের বর্তমান অবস্থা বিষয়ক আলোচনা সভা
Next: মেয়াদ বেড়েছে, পরিকল্পনা বদলেছে তবু গতি নেই এলেঙ্গা-রংপুর ৪ লেনে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195563
Users Today : 126
This Month : 143078
This Year : 166999
Total Users : 195563
Views Today : 497
Total views : 612959

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.