Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নকশাবহির্ভূত ভবন নির্মাণ রোধে কঠোর হতে হবে

নিউজডেস্ক December 26, 2021

স ম্পা দ কী য়ঃ বাড়ি হচ্ছে নিরাপদ আবাস। কিন্তু সেই বাড়ি যদি হয় ঝুকিপূর্ণ তাহলে তা দুশ্চিন্তার কারণ হয় বৈকি। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে আছে অসংখ্য ঝুঁকিপূর্ণ বাড়িঘর। তবে এসব বাড়িঘর যে ঝুঁকিপূর্ণ দুর্ঘটনার আগে জানার উপায় নেই।

যাদের এসব দেখভাল করার কথা, তাঁদের চোখের সামনেই একের পর এক অবৈধ ও নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে বহুতল ভবনও আছে। কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এটি হতে পেরেছে।

সম্প্রতি চট্টগ্রাম শহরের মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকায় দুটি ভবন ও একটি মন্দির হেলে পড়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে খালি করে দিয়েছে। হেলে পড়া ভবনগুলোর মধ্যে রয়েছে একটি তিনতলা, একটি দোতলা এবং একতলার একটি মন্দির। এ ছাড়া দেবে গেছে একটি টিনের ঘর। ভবন দুটি ও টিনের ঘরে অন্তত ১০টি পরিবার থাকত।

ভবনমালিকেরা বলেছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছ থেকে নকশা অনুমোদন করিয়েই তাঁরা সেখানে বাড়ি নির্মাণ করেছিলেন; কিন্তু চউকের জলাবদ্ধতা উন্নয়ন প্রকল্পের কাজ করার সময় ভবনগুলো হেলে পড়ে। অন্যদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক বলেছেন, ভবন দুটি চউকের নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি। ভবন দুটির কিছু অংশ খালের মধ্যে ছিল।

এখন প্রশ্ন হলো খালের মধ্যে নকশাবহির্ভূত ভবন নির্মিত হলো কীভাবে? চউক যখন দেখেছে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা হয়েছে, তারা সেটি ভেঙে ফেলল না কেন? কেবল চট্টগ্রামে নয়, সারা দেশে হাজার হাজার অননুমোদিত ভবন আছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় ৩২১টি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বলা হয়েছিল, এগুলো ভেঙে ফেলা হবে।

এ ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনসহ দুটি ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ভবন ও ফায়ার সার্ভিস বিল্ডিং। ঢাকার বাইরে বন্দরনগর চট্টগ্রামে ২৪টি, খুলনায় ৪০টি ও সিলেটে ৩১টি ঝুঁকিপূর্ণ ভবন আছে। এর মধ্যে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও আছে।

ঢাকায় রাজউকের আওতাভুক্ত এলাকায় বর্তমানে ভবনের সংখ্যা ১০ লাখের বেশি। এর আগে অপর জরিপে ঢাকায় ৭২ হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা আরও অনেক বেশি। কেবল নকশাবহির্ভূত স্থাপনা নয়, নকশা অনুমোদিত অনেক ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অনেক বহুতল ভবনেও নিজস্ব অগ্নিনিরাপত্তাব্যবস্থা নেই।

ঢাকা, চট্টগ্রাম বা অন্য যেখানেই হোক যে মালিকেরা নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করছেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: এমভি-অভিযান-১০ এ আগুন : দোষীদের শাস্তির আওতায় আনুন
Next: নৈতিক অবক্ষয় রোধে সজাগ হতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

193837
Users Today : 808
This Month : 141352
This Year : 165273
Total Users : 193837
Views Today : 4867
Total views : 604329

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.