আলো ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন ভবনের ৭তলা থেকে পড়ে রুহুল আমিন (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা এলাকার মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন রংপুরের কাউনিয়া থানার পূর্বচালহাট গ্রামের আতাউর রহমানের ছেলে।
তিনি সোনারগাঁয়ের প্রতাপের চর নোয়াব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নিহতের বাবা আতাউর রহমান জানান, রুহুল আমিন মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় রাজু নামের এক ঠিকাদারের মাধ্যমে রঙের কাজ করছিল। সকালেও প্রতিদিনের মতো কাজ করতে যায়। কাজ করার সময়ে হঠাৎ নিরাপত্তা বেল্ট ফসকে নিচে পড়ে গুরুতর আহত হোন।
এসময় সহকর্মীরা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
