Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নির্বাচনি আচরণবিধি, অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হোন

নিউজডেস্ক January 3, 2024

সম্পাদকীয়

সম্পাদকীয়

আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভূমিকা তেমন একটা চোখে পড়ছে না। বরং তাদের নিঃস্পৃহতায় অনেক প্রার্থী ও কর্মী ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন।

নির্বাচনে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘিত হলেও জানা যায়, ৩০০ আসনে প্রতিদিন গড়ে ৫০টিরও কম আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে পাঠানো গত কয়েক দিনের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের জরিমানা করা হয় দৈনিক কমবেশি ৩০টি। অথচ আচরণবিধি প্রতিপালনে ৩০০ আসনে ৭৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দায়ীদের তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান থাকলেও ম্যাজিস্ট্রেটরা কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বাধীন নির্বাচনি অনুসন্ধান কমিটির ইসিতে পাঠানো প্রতিবেদনেও দৃশ্যমান কঠোর ব্যবস্থার সুপারিশ থাকছে না।

যদিও প্রতিদিনই দেশের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া, প্রতিপক্ষ নেতাকর্মীকে হুমকি-ধমকি, মারধর করাসহ আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগ ইসিতে আসছে। জানা যায়, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ইতোমধ্যে ৩ শতাধিক শোকজ করেছে অনুসন্ধান কমিটি। এর মধ্যে ২০১টির ঘটনায় তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন মাত্র ৫৭টি প্রতিবেদনের ওপর সিদ্ধান্ত দিয়েছে।

এতে কয়েকজন প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। বাকিদের সতর্ক করেই দায় সারা হয়েছে। কয়েকটি ঘটনায় নাকি আচরণবিধি লঙ্ঘনের সত্যতাই মেলেনি। খোদ প্রধান নির্বাচন কমিশনার দাবি করেছেন, এ নির্বাচনে বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না। যদিও আমরা দেখছি অনেক স্থানে পোস্টার ছেঁড়া, পালটাপালটি ধাওয়া, বিপক্ষ প্রার্থীর নির্বাচনি ক্যাম্প অফিসে আগুন, রাস্তার ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন, এলাকাবাসীকে হুমকি-ধমকি প্রদর্শনের নানা ঘটনা; এমনকি কোনো কোনো প্রার্থী তাদের কর্মীদের পক্ষ নিয়ে পুলিশকে প্রকাশ্যে হুমকি পর্যন্ত দিচ্ছেন।

আরও দুঃখজনক, দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের কিছুসংখ্যক কর্তা ও চিকিৎসক তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সভা-সমাবেশ ও প্রচার চালাচ্ছেন। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ অনুযায়ী তা চাকরিবিধি লঙ্ঘন বলে বিবেচিত হলেও উলটো তারা এর পক্ষে যুক্তি দেখাচ্ছেন।

এ অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধু কঠোর বক্তব্য দিলেই হবে না, কাজেও তার প্রমাণ করতে হবে। আচরণবিধি লঙ্ঘনে সতর্ক করা ছাড়াও প্রার্থীকে জরিমানা করা, এমনকি প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও যে ইসির রয়েছে

Continue Reading

Previous: রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ আহবায়ক আজিবার, সদস্য সচিব ফয়সাল
Next: বাংলাদেশকে আরও বেশি লুট করতে এই একতরফা নির্বাচন: রিজভী

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

692925
Users Today : 4874
This Month : 99205
This Year : 664361
Total Users : 692925
Views Today : 21323
Total views : 2790943

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.