Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্তের পথে, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের আশ^াস ইসির

নিউজডেস্ক April 8, 2025

আলো ডেস্ক

নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আচরণবিধিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’— অর্থাৎ সব প্রার্থীর জন্য সমানতালে প্রচারের সুযোগ নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) নির্বাচন ভবনে আচরণবিধি প্রণয়ন কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, “আচরণবিধির খসড়াটি প্রায় সম্পূর্ণ। এখন কমিশনের অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। অনুমোদন মিললেই এটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।”

আচরণবিধির প্রস্তাবিত খসড়ায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এবং গণমাধ্যমে উঠে আসা প্রাসঙ্গিক বিষয়গুলোও এতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, “আমরা একটি আধুনিক, কার্যকর এবং ভারসাম্যপূর্ণ আচরণবিধি তৈরি করতে চাই। যাতে করে সবাই প্রচারণায় সমান সুযোগ পায়, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে থাকে এবং একটি সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়।”

প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপরও আলোকপাত করা হয়েছে খসড়ায়। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ ও নির্বাচনী আচরণবিধির আওতায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, অনলাইন প্রচারণার ক্ষেত্রেও প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপের মাধ্যমে সুশৃঙ্খলতা বজায় রাখা হবে।

আচরণবিধি লঙ্ঘন করলে যেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়— সে লক্ষ্যে খসড়ায় কঠোর শাস্তির বিধান সংযোজন করা হয়েছে। কমিশনের ভাষ্য, আচরণবিধি শুধু কাগুজে নির্দেশনাই নয়, বাস্তবে এর কার্যকারিতা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আচরণবিধির খসড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই চূড়ান্ত করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী ধাপে সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় মতামত গ্রহণ করা হবে। আনোয়ারুল ইসলাম বলেন, “পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। দলগুলোর সঙ্গে সংলাপের সুযোগ এখনো রয়েছে।”

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে কমিশনার আনোয়ারুল বলেন, “ভোটের প্রস্তুতি আমরা ইতোমধ্যেই শুরু করেছি।” এছাড়া সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি সংশোধন প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে সেটি এখনো সরকারের অনুমোদন পায়নি। আনোয়ারুল বলেন, “যদি সরকার আইন সংশোধন করে তাহলে আমরা সে অনুযায়ী কাজ করব। অন্যথায় আগের সীমানা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন।”

Continue Reading

Previous: সৌদিতে বাড়ি ভাড়া করেনি ৯ এজেন্সি, অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী
Next: পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয়, জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570354
Users Today : 4447
This Month : 149725
This Year : 541790
Total Users : 570354
Views Today : 20903
Total views : 2081407

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.