Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিন

নিউজডেস্ক January 28, 2022

স ম্পা দ কী য়ঃ উৎপাদন বেড়েছে, দেশের মানুষের চাহিদা পূরণ করার পর উদ্বৃত্ত থাকছে চাল নিয়ে এমন বক্তব্য সচরাচরই শোনা যায়। কিন্তু সরকার তথা খাদ্য মন্ত্রণালয়ের নানা উদ্যোগ ও পদক্ষেপ সত্ত্বেও চালের বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিছুতেই। প্রায় প্রতিদিনই বাড়ছে চালের দাম, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে দিশেহারা করে তুলছে। বর্তমানে মোটা চাল প্রতি কেজি ৪৫ টাকার নিচে পাওয়া যায় না।

বাজারে মিনিকেট-নাজির শাইল নামে যেসব চাল বিক্রি হয় সেগুলো প্রতি কেজি ৬৮-৭৫ টাকা। কাটারিভোগ, চিনিগুড়া, কালোজিরা প্রতি কেজির দাম শতাধিক। চালের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম। একমাত্র সবজির বাজারে কিছুটা স্বস্তি মেলে। চালের দাম ক্রমাগত বৃদ্ধির পিছনে ব্যবসায়ীদের মাত্রাতিরিক্ত মুনাফার প্রবণতাসহ ১৫টি কারণ চিহ্নিত করা হয়েছে।

ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ পরিবহন ব্যয় বৃদ্ধি ও চাঁদাবাজির। পশুখাদ্য, বেকারি আইটেম এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য চালের বাড়তি ব্যবহার হচ্ছে। তবে গত বোরো মৌসুমে এবং বর্তমানে আমনের ফলন আশাব্যঞ্জক হলেও মূলত ব্যবসায়ী, মিল মালিক, আড়তদার ও আমদানিকারকদের কারসাজিতে চালের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিছুতেই।

একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হতে পারে। চালের দাম নিয়ন্ত্রণে আমদানি বাড়াতে সরকার শুল্ককর ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করলেও ব্যবসায়ীরা তেমন উৎসাহিত হননি। অর্থাৎ পর্যাপ্ত চাল আমদানি করেননি তারা। বর্তমানে ব্যবসায়ীরা শুল্ককর ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন। প্রশ্ন হলো, সরকার যদি তাদের দাবি মেনেও নেয় তাহলে কি ব্যবসায়ীরা পর্যাপ্ত চাল আমদানি করে দেশের অভ্যন্তরে দাম কমানোর উদ্যোগ নেবেন? সেই নিশ্চয়তা কোথায়? গত কয়েক মাস ধরে চালের দাম ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার ইতোমধ্যে চালু করেছে ‘খাদ্যবান্ধব কর্মসূচী’।

এতে দেশে হতদরিদ্রদের মধ্যে মাত্র ১০ টাকা কেজি দরে চাল বিতরণ তথা বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে মোট ৫০ লাখ হতদরিদ্র পরিবার স্বল্পমূল্যে প্রতি মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন। এই কার্যক্রম চলেছে কয়েক মাস। উল্লেখ্য, মাত্র ১০ টাকা কেজি ধরে চাল বিতরণ বর্তমান দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।

এর পাশাপাশি দেশের সকল সিটি করপোরেশন ও পৌর এলাকায় ৭৩৭ ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচীর আওতায় প্রতিকেজি চাল ৩০ টাকা এবং প্রতিকেজি আটা ১৮ টাকায় বিক্রি করা হচ্ছে, যা থেকে প্রতিদিন উপকৃত হচ্ছেন লাখ লাখ মানুষ। সরকারের খাদ্য মজুদও সন্তোষজনক, প্রায় ২০ লাখ টন। তবু বাড়ছে চালের দাম। ধান-চালের সংগ্রহ মূল্য বাড়িয়ে দিয়ে সরকার সহায়তা করেছে কৃষককে, যাতে তারা লাভবান হতে পারেন।

ধান-চাল বেচাকেনার মাঠ পর্যায়ের খবর হলো কৃষক ধানের ভাল দামে খুশি। জাতীয় বাজেটে কৃষি খাতে যথেষ্ট ভর্তুকি, প্রণোদনা ও সহায়ক কর্মসূচি রাখা হয়েছে। যাতে কৃষকসহ গবাদিপশু, হাঁস-মুরগির খামার, ফুলফল-সবজি উৎপাদক- প্রায় সবাই উপকৃত হতে পারেন কমবেশি। টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে পুষ্টিচাল। সরকারের মজুদ থেকে চাল বিক্রিসহ আমদানি বাড়ানো হলে চালের দাম সহনীয় হয়ে উঠবে বলে আশা করা যায়। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Continue Reading

Previous: শুভকে নিয়ে যা বললেন পার্নো
Next: সবার আগে বিশ্বকাপে ইরান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194285
Users Today : 1256
This Month : 141800
This Year : 165721
Total Users : 194285
Views Today : 7164
Total views : 606626

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.