Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পরিবহন ভাড়া বৃদ্ধি ও হাফপাস

নিউজডেস্ক November 24, 2021

সম্পাদকীয়ঃ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় সরকার এক লাফে তেলের দাম ২৩ শতাংশ বাড়িয়ে দেয়। ফলে পরিবহন ভাড়া বেড়ে যায় ২৭ শতাংশ।

এনিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের বচসা এখনো চলছে। যাত্রীরা বলছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা।

এনিয়ে মারামারি,হাতাহাতির ঘটনাও ঘটছে। অন্যদিকে পরিবহনের অর্ধেক ভাড়া বা হাফ পাশের ব্যবস্থা কার্যকরের দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করছেন লাগাতার কয়েকদিন থেকে।

ছাত্র-পরিবহন শ্রমিক মারামারি,গাড়ি ভাঙচুর সহ অবরোধের কারণে যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী। কিন্তু এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ বা আলোচনা শুরু করার কোনো উদ্যোগ নেই পরিবহন মালিক সমিতি বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের। সবাই যেন কানে তুলো এঁটেছেন।

তবে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে,ভাড়া নির্ধারণের সময় হাফপাসের আলোচনা না হওয়ায় এখন আর তা কার্যকর করা সম্ভব নয়।

আর কার্যকর করা হলে তাদের লোকসান হবে। অথচ বাস্তবতা হচ্ছে এবার ভাড়া পুনঃনির্ধারণের সময় বিনিয়োগ,ব্যাংক ঋণের সুদ,রক্ষণাবেক্ষণ খরচ,শ্রমিকদের বেতন সহ ১২টি বিষয় যুক্ত করা হয়।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ছাত্রদের হাফপাসের বিষয়টি বেমালুম সবাই ভুলে গেলেন। মালিক সমিতি বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কেউ বিষয়টির প্রতি নজর দিলেন না।

এদেশে সব সময়ই ছাত্ররা হাফপাসের সুবিধা পেয়েছেন। এসুযোগ দেশের অনেক নীতিনির্ধারক ছাত্র জীবনে গ্রহণ করেছেন। কিন্তু এখন বিষয়টি নিস্পত্তি করতে উদ্যোগী হচ্ছেন না কেন?

মারামারি হাতাহাতির মাঝেই একজন ছাত্রী বাসে হাফ ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেয় বাস ড্রাইভার ও তার সহযোগী। যদিও র‌্যাব তাদের গ্রেফতার করেছে। এমন অশ্লীল ইঙ্গিতও নীতি নির্ধারকদের উদ্যোগী করতে পারছে না।

তবে ছাত্র-ছাত্রীরা নতুন আল্টিমেটাম দিয়েছে,যদি আগামী দুদিনের মধ্যে হাফপাসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসে তবে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

পরিবহন মালিক ও ছাত্র-ছাত্রীদের অনমনীয় মনোভাবের মধ্যেই খবর এসেছে,বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম কমতে শুরু করেছে। জ্বালানী বিশেষজ্ঞদের ধারণা,আগামীতে জ্বালানী তেলের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে এব্যাপারে বাংলাদেশ একেবারে নীরব।

একটি নতুন রাজনৈতিক দলের নেতা বিষয়টির ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করলেও সরকারের পক্ষ থেকে এব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

পরিবহন ভাড়া বৃদ্ধির ফলে জনজীবনে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। করোনাকালীন স্থবিরতার পর সবাই যখন নিজেদের নতুন করে দাড় করার চেষ্টা করছে ,তখন এ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি বহন করা খুবেই কঠিন। তাই এবিষয়ে দ্রুত দৃষ্টি দেয়া উচিত।

জ্বালানী তেলের দাম কমলে পুনঃ ভাড়া নির্ধারণ করতে হবে। আর ছাত্র-ছাত্রীদের হাফপাসের বিষয়টি সদয় বিবেচনার দাবি রাখে। কারণ এদেশের নীতি নির্ধারক সহ অন্যান অনেকেই তাদের শিক্ষা জীবনে হাফপাসের সুযোগ গ্রহণ করেছেন।তবে এ প্রজন্ম এসুযোগ থেকে বঞ্চিত হবে কেন ?

Continue Reading

Previous: ২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান বাইডেন
Next: বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ দ্রুত শেষ করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183593
Users Today : 1454
This Month : 131108
This Year : 155029
Total Users : 183593
Views Today : 9206
Total views : 550478

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.