Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পরিস্থিতি ভয়াবহ হতে দেয়া যাবে না

নিউজডেস্ক January 26, 2022

স ম্পা দ কী য়ঃ কয়েকদিনের মধ্যে দেশে করোনা সংক্রমণের হার অতি দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে ৬০ শতাংশের বেশি। উদ্বেগের বিষয় হলো, এ পরিস্থিতিতেও দেশের প্রায় সর্বত্রই চলছে ঢিলেঢালা মনোভাব; মানুষ স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকে একবারেই গুরুত্ব দিচ্ছে না।

করোনা নিয়ন্ত্রণে আরও কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। খোলার চার মাসের মাথায় ফের বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, যা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার সুযোগ আছে, সেখানে তা চলবে। নতুন নির্দেশনা অনুযায়ী বিশেষ শর্তসাপেক্ষে সব ধরনের অনুষ্ঠানে সীমিতসংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে।

তবে এসব ক্ষেত্রে মানুষের সচেতনতার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ নিজে সচেতন না হলে শুধু বিধিনিষেধ আরোপ করে করোনার সংক্রমণ রোধ করা যাবে না। করোনা মোকাবিলায় এর আগে জারি করা হয়েছিল ১১ দফা বিধিনিষেধ, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। সরকারের সেসব বিধিনিষেধ বলবৎ থাকা সত্ত্বেও গণপরিবহণে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে।

শহরের অলিগলি, কাঁচাবাজার-সর্বত্র মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। সরকারি-বেসরকারি নানা পর্যায় থেকে ব্যাপক কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা প্রদর্শন করছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হলেও খোলা রয়েছে পর্যটনকেন্দ্র, চলছে বাণিজ্য মেলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। জানা গেছে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির এ সময়ও বাণিজ্য মেলার বেশিরভাগ স্থানে বিধিনিষেধ মানা হচ্ছে না।

এমন পরিস্থিতি চলমান থাকলে করোনার ঊর্ধ্বগতি কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে তা সহজেই অনুমেয়। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতিতে আগামী কয়েক দিনে করোনার ঊর্ধ্বগতি অব্যাহত থাকার আশঙ্কা প্রবল। কাজেই করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপের পাশাপাশি তা কার্যকর করতেও সরকারকে পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে কঠোর হতে হবে।

একইসঙ্গে বাড়াতে হবে টিকাদান কর্মসূচির পরিসর। তা না হলে সামনের দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। টিকা নেওয়ার পরও কোভিডের বিরুদ্ধে সুরক্ষা দীর্ঘস্থায়ী না হওয়া; সময়ের সঙ্গে সঙ্গে সুরক্ষার মাত্রা কমে যাওয়া; একাধিক ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হওয়া- এসব বিষয় বহুল আলোচিত। বস্তুত টিকা নেওয়ার পরও কোভিডে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যারা টিকা নেয়নি তাদের তুলনায় টিকা নেওয়া ব্যক্তির করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার হার কম।

কাজেই সুস্থ থাকতে হলে সবাইকে একাধিক ডোজ টিকা নেওয়ার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে। যেহেতু ওমিক্রন অতি দ্রুত ছড়ায়, সেহেতু সবাইকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। গণপরিবহণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার বিষয়টি বহুল আলোচিত। কাজেই এদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার।

যেহেতু কমবয়সী শিশুদের এখনই টিকার আওতায় আনা যাচ্ছে না, সেহেতু শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে কোনো অবস্থাতেই করোনা পরিস্থিতি বিগত ঢেউগুলোর মতো ভয়াবহ হতে দেয়া যাবে না। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাওয়া কিংবা লকডাউনের মতো অপ্রত্যাশিত প্রেক্ষাপট তৈরি কোনোটাই কাম্য নয়।

Continue Reading

Previous: কাঞ্চন-নিপুণ পরিষদের ইশতেহারে যা আছে
Next: পিএসএল শুরুর আগেই করাচি স্টেডিয়ামে আগুন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194286
Users Today : 1257
This Month : 141801
This Year : 165722
Total Users : 194286
Views Today : 7168
Total views : 606630

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.