Skip to content
July 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তিতে চাপে মোদি

নিউজডেস্ক June 2, 2025

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো স্বীকার করে জানিয়েছে, চলতি মাসের শুরুতে পাকিস্তানের সাথে সংঘাতে দেশটি কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। এতে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হচ্ছে নরেন্দ্র মোদি সরকার।

কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে এপ্রিলে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়। ভারতের অপারেশন ‘সিঁদুরের পর’ পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে।

পাকিস্তান জানায়, ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। এ নিয়ে নয়াদিল্লি এতদিন নীরব থাকলেও মুখ খুলেছেন ভারতের সেনা সর্বাধিনায়ক।

গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হয়। তারপর তিন সপ্তাহ কেটে গেলেও ভারত সরকার এ ব্যাপারে কিছু বলেনি। সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু বলা হয়নি। অবশেষে মুখ খুললেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সর্বাধিনায়ক অনিল চৌহান।

সিঙ্গাপুরে সাংগ্রিলা ডায়লগে অংশগ্রহণ করার ফাঁকে বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি। ব্লুমবার্গ টিভির প্রশ্নে চৌহান কার্যত স্বীকার করেন, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের আঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

সর্বাধিনায়ককে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? এক বা একাধিক? এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি চৌহান। তিনি বলেন, “আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংস হওয়া বা তার সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হল, সেটা গুরুত্বপূর্ণ।”

সাংবাদিক প্রশ্ন করেন, তার মানে অন্তত একটি ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছিল? এর জবাবে সংক্ষেপে ‘হ্যাঁ’ বলেন চৌহান। তার ভাষায়, “গোটা ঘটনার ইতিবাচক দিক, আমরা কৌশলগত ভুলটা দ্রুত ধরে ফেলেছি। ভুল শুধরে নিয়ে দুদিনের মধ্যে আবার নতুন কৌশল প্রয়োগ করেছি।”

ব্লুমবার্গের সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, “পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এটা সত্যি?” এই প্রশ্নের জবাবে পাকিস্তানের দাবি খারিজ করে দেন চৌহান।

সেনা সর্বাধিনায়কের মন্তব্য সামনে আসার পরে বিরোধীরা নিশানা করেছে মোদি সরকারকে। তারা প্রশ্ন তুলেছে গোপনীয়তা নিয়ে। দেশবাসীকে এই বিষয়ে না জানানোর উদ্দেশ্য নিয়েও সমালোচনা করেছে তারা।

দেশের মানুষের আগে বিদেশি সংবাদমাধ্যমকে তা কেন জানানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি সমাজমাধ্যমে প্রশ্ন করেন, “বিদেশি সংবাদমাধ্যম কেন প্রথমে এই খবর বের করবে? এই তথ্যগুলো কেন প্রথমে ভারতীয়দের, দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি?”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, “সর্বাধিনায়কের মন্তব্য নিয়ে আলোচনা করা উচিত সংসদের বিশেষ অধিবেশনে। কেন্দ্রীয় সরকার গোটা দেশকে বিভ্রান্ত করেছে। যুদ্ধ নিয়ে ধোঁয়াশা এখন অনেকটাই স্পষ্ট।”

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “আমাদের পাইলটরা নিজেদের জীবন বিপন্ন করে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পাইলটদের সাহসিকতাকে কুর্নিশ জানাই।”

কংগ্রেসের দাবি, কারগিল যুদ্ধের পরে যেভাবে পর্যালোচনা কমিটি তৈরি করা হয়েছিল, ঠিক সেভাবে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। তারা যুদ্ধকালীন প্রস্তুতি তদন্ত করে দেখবে।

এছাড়াও কংগ্রেস-সহ বিরোধীদের প্রশ্ন রয়েছে যুদ্ধবিরতি ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে কিনা, এ নিয়েও সরকারের জবাব চাইছে তারা। এ বিষয়েও ব্লুমবার্গ টিভি সেনা সর্বাধিনায়ককে প্রশ্ন করলেও সরাসরি জবাব দেননি চৌহান।

খাড়গে বলেন, “যুদ্ধবিরতির শর্ত কী ছিল? তাহলে কি কোথাও সমঝোতা হয়েছে? আমাদের কি আপস করতে হয়েছে?”

শুক্রবার ট্রাম্প দাবি করেছেন, তিনি বাণিজ্য বন্ধের কথা বলে দুই দেশকে সংঘর্ষবিরতির পথে নিয়ে এসেছেন। তার বক্তব্য, “আমি স্পষ্ট বলে দিয়েছিলাম, এমন দেশের সাথে বাণিজ্য চালাতে পারবো না, যারা পরস্পরের দিকে গুলি ছুঁড়ছে। পরমাণু অস্ত্র ব্যবহারের পথে হাঁটছে। এটা বুঝতে পেরে ওরা সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।”

ট্রাম্পের বক্তব্য, “যুদ্ধ থামাতে সক্ষম হওয়া আমার কাছে গর্বের। ওরা যেটা বুলেট দিয়ে করতে চেয়েছে, আমরা বাণিজ্য দিয়ে করেছি”। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো সম্ভাবনা তৈরি হয়েছে বলে সেনা সর্বাধিনায়ক মানতে চাননি।

বিদেশি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “পারমাণবিক যুদ্ধ ও সাধারণ সংঘর্ষের মধ্যে অনেক তফাৎ। পরমাণু যুদ্ধ পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। পরমাণু যুদ্ধের মতো পরিস্থিতি আদতে তৈরি হয়নি।”

কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া স্টাডিজ বিভাগের প্রধান, অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, “আমাদের বিমান বাহিনীর যিনি প্রধান, তিনি বারবার বলেছেন- যে সমস্ত বিমানের অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো সময় মতো আসেনি।  এরপরই অনিল চৌহানের এই স্বীকারোক্তিতে বোঝা যাচ্ছে, ভারতের প্রতিরক্ষা কাঠামো যতটা সুরক্ষিত ভাবা হচ্ছিল, ততটা হয়তো সুরক্ষিত নয়। আমাদের ধারণা দেওয়া হয়েছিল যে- পাকিস্তানের চীনা বিমান প্রতিরক্ষা সিস্টেম কাজ করেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে চীনা যুদ্ধবিমান খুবই কার্যকরী। সেগুলো আমাদের যুদ্ধবিমান ভেঙে দিয়েছে। এখনো স্পষ্ট নয় যে কোন বিমান ভেঙে পড়েছে, অত্যাধুনিক রাফাল নাকি প্রাচীন মিগ।”

তবে এই তথ্য প্রকাশ্যে না এনে কি কেন্দ্র ঠিক কাজ করেছে? সমর-সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেন, “যতদিন অপারেশন সিঁদুর চলছিল, ততদিন এটা নিয়ে সেনাবাহিনীর তরফে বিবৃতি দেওয়া কোনো উচিত কাজ নয় বলেই মনে হয়। যতদিন অপারেশন চলে বা সেনাবাহিনী এ ধরনের কাজ করে, ততদিন তারা এসব বিষয় নিয়ে জানায় না। ফলে অনিল চৌহান যে দেরিতে মুখ খুলেছেন, এটা অস্বাভাবিক নয়।”

রাজাগোপালের বক্তব্য, “যুদ্ধ যেহেতু শেষ হয়নি, তাই সরকারের কাছে আমরা এ ব্যাপারে বিশদ তথ্য দাবি করতে পারি না। জাতীয় সুরক্ষা বা সেনাবাহিনীর নৈতিক বলের কথা ভেবে সরকার এসব তথ্য নাও দিয়ে থাকতে পারে।”

দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক মইদুল ইসলাম বলেন, “যুদ্ধের সময় এসব বলা যায় না, সেক্ষেত্রে সেনাবাহিনীর মনোবল ভেঙে যেতে পারে। জনগণের মধ্যেও একটা অন্যরকম প্রতিক্রিয়া হতে পারে, তারা উদ্বিগ্ন হতে পারে এটা ভেবে যে, আমাদের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হলো, প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না। এখন সংঘর্ষবিরতি হয়ে গিয়ে, তারপরে বিষয়টি বলা হয়েছে।”

রাজাগোপাল বলেন, “সরকারের বক্তব্যের সাথে প্রতিরক্ষা কর্তার বক্তব্যের পার্থক্য আছে। বিমান কেন ধ্বংস হয়েছে, সরকার সেটা সময় মতো মানুষকে জানাবে। ভারত সরকারের উচিত, দেশের মানুষকে এ সব বলা অথবা কাউকে না বলা। দেশের মানুষ ভাবতেই পারেন যে, বিদেশি সংবাদমাধ্যম সরকারের কাছে যতটা আপন, ততটা দেশের মানুষ নন। এ ধরনের চিন্তাধারা মানুষকে অনেক সময়ে বিভ্রান্ত করতে পারে। বিরোধীরা সুযোগ পেয়ে গিয়েছেন এটাকে ব্যবহার করার।”

পাকিস্তানের সাথে সংঘর্ষ ও সেনা সর্বাধিনায়কের মন্তব্য নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে।

রাজাগোপাল বলেন, “২০১৯ সালে বালাকোট অভিযান করেই বিজেপি জিতেছিল। রাজনীতিতে সরকারের বীরত্বের একটা ভূমিকা আছে। মানুষ খেতে পাক বা না পাক, চাকরি পাক বা না পাক, দেশ অনেকটা এগিয়েছে, এটা মানুষকে গর্বিত করে। যারা যুদ্ধের মধ্য দিয়ে ভোটের সুফল পায়, তাদের ক্ষেত্রে মানুষের এই চিন্তাভাবনা অনেক ভোট এনে দেয়। এবার যদি দেখা যায় এটা অনেকটাই ফাঁপা চিন্তাভাবনা, তাহলে ভোটবাক্সে তার প্রভাব পড়বে।”

সুমন ভট্টাচার্যের বক্তব্য, “বিরোধীদের এই প্রশ্নের যৌক্তিকতা আছে যে, এত দাম দিয়ে রাফাল কিনে কতটা যুদ্ধে কাজে লাগলো। রাফাল নিয়ে কংগ্রেস দীর্ঘদিন ধরে প্রশ্ন করে আসছে। ২০১৯ সালের নির্বাচনের সময়ে তাদের বক্তব্য ছিল, রাফাল নিয়ে দুর্নীতি হয়েছে। রাফাল কেনাটা খুব উপযুক্ত সিদ্ধান্ত ছিল না। ফলে অনিল চৌহানের বক্তব্য রাফাল নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিতে পারে বা কংগ্রেসের প্রশ্নচিহ্নকে আরো সংগঠিত করতে পারে।”

মইদুল বলেন, “উত্তর ও পশ্চিম ভারতের ক্ষেত্রে পাকিস্তান নিয়ে একটা উদ্বেগের জায়গা আছে। পাকিস্তানের আক্রমণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের সমাজ হিন্দু–মুসলমানে অনেকটাই বিভাজিত। পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে হওয়ায় যুদ্ধের জিগির এখানে বিশেষ গুরুত্বপূর্ণ নয়। বিহারের ক্ষেত্রে নীতীশ কুমার ফ্যাক্টর। সেখানে বিজেপি তার জোটসঙ্গী। পাকিস্তানকে প্রত্যাঘাত ও অনিল চৌহানের স্বীকারোক্তির ফলে নীতীশের নেতৃত্বাধীন বিজেপি জোট বিধানসভা নির্বাচনে কতটা সুফল পাবে, সেটা বলা মুশকিল।”

Continue Reading

Previous: সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের ইঙ্গিত দিলেন ২ উপদেষ্টা
Next: প্রধান উপদেষ্টার কাছে ৬টি নতুন নোটের ছবি হস্তান্তর

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183840
Users Today : 1701
This Month : 131355
This Year : 155276
Total Users : 183840
Views Today : 10999
Total views : 552271

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.