Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যপারটি পূন: বিবেচনা করা উচিৎ

নিউজডেস্ক June 14, 2022

সম্পাদকীয়: গত ৯’জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন জাতীয় সংসদে। এটি তার  উপস্থাপিত চতুর্থ বাজেট। তার দু’টি বাজেট ছিল করোনা-কালীন। এবার করোনার প্রকোপ না থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি সংকটে রয়েছে। যার ঢেউ বাংলাদেশেও পড়েছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বলে ঢাকঢোল পেটালেও এ সংকটের সময় অধিকাংশ খাদ্য পণ্য আমদানি করতে হয়েছে। গত কয়েক মাসের বৈদেশিক খতিয়ান দেখলে চক্ষু চড়ক গাছ।

অর্থমন্ত্রী জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫২ শতাংশ ধরে ছ’লাখ ৭৮হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। আগের অর্থবছরে ছিল ছ’লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে তা কমে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকাতে দাড়ায়। প্রাক্কলিত বাজেট ও সংশোধিত বাজেটের মধ্যে বেশ পার্থক্য থাকে। যা থেকে অর্থমন্ত্রী বেরুতে পারেন নি।

তবে এবার বাজেটে দেশে সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্ত উল্লেখযোগ্য এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, দেশের শ্রমবাজারের ৮৫ শতাংশ জনবল অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো না থাকায় বৃদ্ধকালে তাদের জীবন যাপনে অনিশ্চয়তার আশঙ্কা থাকে। সরকার ২০২২-২৩ অর্থবছরেই সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার প্রথম বাজেট (২০১৯-২০ অর্থবছরে) বক্তৃতায় দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন। তার চার বছর পর তা বাস্তবায়িত করার ঘোষণা দিলেন। ২০০৮ সালের নির্বচনই ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সু-সংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার অঙ্গীকার করেছিলেন। তিনি তখন বলেছিলেন, তাঁদের বৃদ্ধ-কালীন সুরক্ষা নিশ্চিতে জাতীয় ভাবে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন করা হবে। একই ধারাবাহিকতায় ২০১৫ সালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-পত্রে একটি ব্যাপক ভিত্তিক সমন্বিত অংশগ্রহণমুলক পেনশন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয়।

সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার জন্য একটি খসড়া আইন তৈরি করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এবছরই  তা সংসদে উপস্থাপন করে পাশ করা হবে। তারপরে পেনশন ব্যবস্থা পরিচালনার জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা হবে। আগামী অর্থবছর থেকে এ ব্যবস্থা চালু করার চেষ্টা করা হবে। উদ্যোগটি নি:সন্দেহে উৎসাহ ব্যঞ্জক ও অভিনন্দন যোগ্য।

অন্যদিকে বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ যত সামান্য কর দিয়ে দেশে ফিরত আনার প্রস্তাবটি দেশের অর্থনীতিবিদরা অনৈতিক  হিসেবে বিশ্লেষণ করেছেন। গত ৫০ বছরে সব সরকারই কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ দিলেও তা সাদা হয়েছে যত সামান্যই। তাই পাচার হওয়া অর্থও দেশে অনেকেই আনতে চাইবেন না। তবে অনেকে মনে করছেন, কানাডায় সম্প্রতি বিদেশীদের বাড়ি কেনা বন্ধ ঘোষণা করায় কেউ কেউ টাকা ফিরত আনতে চাইবেন।

ঘটনা যাই ঘটুক এ অনৈতিক ব্যাপারটি চলতে দেয়া উচিত নয়। তাই বাজেট পাশের আগে বিষয়টি বিবেচনা করা উচিৎ। বিশ^ অর্থনীতির এ টালমাটাল অবস্থায় এমন সুযোগ দেশের অন্য জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।

Continue Reading

Previous: বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০
Next: জামিন পেলেন শ্রদ্ধা কাপুরের ভাই

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195353
Users Today : 2324
This Month : 142868
This Year : 166789
Total Users : 195353
Views Today : 12104
Total views : 611566

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.