Skip to content
July 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

নিউজডেস্ক December 9, 2021

আলো বিদেশ ডেস্ক: পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র
গত সপ্তাহে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে সামান্য অগ্রগতি হওয়ার পর ভিয়েনায় নতুন করে পরোক্ষভাবে এ আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এতে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কূটনীতিকে আরো একটি সুযোগ দিতে চান। সে জন্য ভিয়েনায় আলোচনায় পরোক্ষভাবে ইরানের সাথে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র।

গত বুধবার সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেছেন, সপ্তাহান্তে আলোচনায় যুক্ত হতে পারেন ইরান বিষয়ক বাইডেন প্রশাসনের বিশেষ দূত রবার্ট ম্যালি এবং তার প্রতিনিধিরা। এর আগে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও নিশ্চিত করেছেন যে, গত শুক্রবার সপ্তম দফার আলোচনা স্থগিত থাকলেও বৃহস্পতিবার এ নিয়ে আলোচনা অব্যাহত হবে। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম এই আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সম্পাদন করেন। এর নাম দেয়া হয় জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন। ইরানের ওপর আরোপিত অবরোধ শিথিল করা হয়। কিন্তু ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি ক্ষমতায় আসার পরই ২০১৮ সালে একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। একই সাথে ইরানের বিরুদ্ধে নতুন নতুন অবরোধ আরোপ করতে থাকেন। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন প্রতিশ্রুতি দেন তিনি নির্বাচিত হলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করবেন।

তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং এই চুক্তি পুনরুজ্জীবিত করার উদ্যোগ শুরু করেছেন। তারই অংশ হিসেবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা চলছে। এনিয়ে গত সপ্তাহে যে আলোচনা হয়েছে তাতে ইরানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। নেড প্রাইস বলেছেন, এক সপ্তাহের মধ্যে গত শুক্রবার আলোচনা স্থগিত হয়ে যায়।

কারণ এটা স্পষ্ট হয়ে উঠেছে এই চুক্তির বিষয়ে সিরিয়াস নয় ইরান। তবে তিনি আরও বলেন, এই চুক্তি পুনরুজ্জীবিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে চুক্তি পুনরুজ্জীবিত করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

এজন্যই যুক্তরাষ্ট্র আরো একবার ভিয়েনায় সপ্তম দফার আলোচনা শুরু করতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র। জবাবে ইরানের কর্মকর্তারা এই চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য তাদুটি প্রস্তাব উত্থাপন করেছেন। তাদের দাবি ইরানের উপর আরোপিত সমস্ত অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

ওদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত মঙ্গলবার ইরানের দুটি নিরাপত্তা এজেন্সি এবং এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে জো বাইডেন প্রশাসন।

Continue Reading

Previous: কে হচ্ছেন বিপিন রাওয়াতের উত্তরসূরি
Next: কাতার সফরে সৌদি ক্রাউন প্রিন্স

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183701
Users Today : 1562
This Month : 131216
This Year : 155137
Total Users : 183701
Views Today : 9976
Total views : 551248

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.