Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, দীর্ঘসূত্রতার সংস্কৃতির অবসান চাই

নিউজডেস্ক September 19, 2023

সম্পাদকীয়ঃ উপকূলীয় জনজীবন রক্ষায় সরকার নানা ধরনের প্রকল্প গ্রহণ করছে। কিন্তু এগুলো বাস্তবায়নে দেখা যাচ্ছে অস্বাভাবিক ধীরগতি। দেশের উপকূলীয় জেলাগুলোতে ২০২২-২৩ অর্থবছরে অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের মধ্যে সাতটিরই কার্যত কোনো অগ্রগতি নেই। এগুলো বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

অন্যদিকে বাস্তবায়িত প্রকল্পগুলোর স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে সংশয়। চট্টগ্রামের বাঁশখালীতে ২০১৫ সালে গৃহীত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ কয়েক দফা সময় বাড়ানোর পর ২০২২ সালে সম্পন্ন হয়। একইভাবে কয়েক দফা বাড়ানোর পর এতে মোট ব্যয় হয় ২৯৩ কোটি ৬০ লাখ টাকা।

এক বছর যেতে না যেতেই বেড়িবাঁধটিতে ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বাঁধে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ষাটের দশকে নির্মিত উপকূলীয় বেড়িবাঁধ অনেক আগেই তার উপযোগিতা হারিয়েছে। তদুপরি, বিভিন্ন সময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে অনেক স্থানেই এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯২ সালে সরকারি উদ্যোগে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি উপকূল রক্ষায় একটি মহাপরিকল্পনা তৈরি করেছিল।

এর মধ্যেও ছিল বিদ্যমান বেড়িবাঁধ আরো উঁচু এবং আরো মজবুত করে গড়ে তোলার সুপারিশ। দুঃখজনক হলেও সত্যি, তিন দশকেও আমরা সেভাবে পুরো উপকূলে বেড়িবাঁধ গড়ে তুলতে পারিনি। এমনকি ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বাঁধের যে ক্ষতি হয়েছিল, তা-ও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি।

প্রকাশিত খবরে দেখা যায়, সিডর আঘাত হানার ১৪ বছর পর বরগুনায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে ৭৫১ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২২ সালের ৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। আগামী বছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে।

কিন্তু প্রকল্প বাস্তবায়নের কাজ এখনো শুরুই করতে পারেনি পাউবো। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদনেই উঠে এসেছে এমন তথ্য। ‘বিষখালী ও পায়রা নদীর ভাঙন হতে প্রতিরক্ষা’ প্রকল্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি একনেক সভায় অনুমোদন পায়।

প্রায় ৮২৬ কোটি ৫০ লাখ টাকার ওই প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র ০.৬০ শতাংশ। প্রায় একই অবস্থা অন্যান্য প্রকল্পেও। শুধু প্রকল্প গ্রহণ করলেই বিপর্যস্ত উপকূলের বাসিন্দারা নিরাপদ হবে না, প্রকল্প বাস্তবায়নের গতি, মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। তা না হলে বাঁশখালীর মতোই অবস্থা হবে সমগ্র উপকূলে। প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

Continue Reading

Previous: জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলো আশানুরূপ সেবা দিতে পারছে না
Next: ‘অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট পুলিশিং অপরিহার্য’

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026
নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

September 29, 2026
খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

September 29, 2026
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

September 29, 2026
গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

586478
Users Today : 3001
This Month : 165849
This Year : 557914
Total Users : 586478
Views Today : 13228
Total views : 2147366

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.