তথ্যবিবরণী
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। আজ মঙ্গলবার (২১ জুলাই) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে এক দ্বিপাক্ষিক আলোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রবাসী কার্ডধারীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন œনাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে ভূমি অফিসে‘ প্রায়োরিটি সার্ভিস’(চৎরড়ৎরঃু ঝবৎারপব) চালুর প্রস্তাব করেন। এছাড়া তিনি প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুবিধা প্রদান, নামজারি ও মিউটেশনসহ অন্যান্য ভূমি সেবা স্বল্পতম সময়ে সম্পন্ন করা এবং ভূমি অফিসে বিশেষ‘ প্রবাসীকর্নার’ বাসহায়তা ডেস্ক স্থাপনের জন্য ভূমিমন্ত্রীকে অনুরোধ জানান। একই সাথে পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদনে প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ও আলোচনায় গুরুত্ব পায়।
জবাবে ভূমিমন্ত্রীবলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের যথাযথ সামাজিক মর্যাদা ও নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি আশ্বস্ত করেন যে, প্রবাসী কার্ডধারীদের জন্য উল্লেখিত সকল সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। এই প্রক্রিয়াকে আরও বেগবান ও সমন্বিত করতে ভূমিমন্ত্রণালয় থেকে একজন‘ ফোকাল পয়েন্ট’ নির্ধারণের জন্য তিনি সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক, সচিব মো: মোখতার আহমেদ এবং ভূমি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
