Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

প্রিমিয়ার লীগের থ্রি-হর্স রেস, কার ঘরে উঠবে শিরোপা

নিউজডেস্ক April 8, 2024

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

আগের দিন ব্রাইটনকে পিষ্ট করে আর্সেনাল দখল করেছিল শীর্ষ স্থান। লিভারপুলের ওপর তাই চাপ ছিল জয়ের। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো হলেও গত কয়েক বছরে তাতে যেন কিছুটা ভাটা পড়েছিল। প্রিমিয়ার লীগের দৌড় থেকে এবারও অনেক আগেই বাতিলের খাতায় নাম লেখানো ম্যানচেস্টার ইউনাইটেড তবুও সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতার খাতিরেই অল রেডদের পেলেই যেন চেপে বসে, যেমনটা হয়েছিল প্রথম দেখায়। দ্বিতীয় দেখায়ও লিভারপুলের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে তাদের বিপদেই ফেলে দিল রেড ডেভিলরা।

রোববার (৭ এপ্রিল) জয় পেলে লিভারপুল শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে পারত। তবে গোল ব্যবধানে বেশ খানিকটা পিছিয়ে থাকায় আপাতত আর্সেনালের দখলেই আছে শীর্ষ স্থান। মাত্র সাত ম্যাচ হাতে আছে, এমন সময়ে এই পয়েন্ট খোয়ানোটাই শেষমেশ লিভারপুলের কাল হয়ে দাঁড়াতে পারে। কারণ ২০২৪ সালে আর্সেনাল রয়েছে অসামান্য ফর্মে। ১১ ম্যাচের দশটিতেই তারা লীগে জয় পেয়েছে, সেটাও প্রতাপের সাথেই। সামনের পথটাও কারও জন্যই একেবারে সহজ নয়। এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পয়েন্ট তালিকার বর্তমান অবস্থায়।

পয়েন্টের লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও গোল ব্যবধানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে আর্সেনাল। লিভারপুলের যেখানে গোল ব্যবধান ৪২ ও ম্যানচেস্টার সিটির ৪০, সেখানে আর্সেনালের ৫১। তিন দলের সামনেই অবশ্য সুযোগ থাকবে এই হিসেবটা এলোমেলো করে দেয়ার।

রেলিগেশন অঞ্চলে থাকা দলগুলোর মধ্যে আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে এই সময়টায় শুধু ম্যানচেস্টার সিটিকেই পাচ্ছে। লুটন টাউনের বিপক্ষে সিটিজেনদের ম্যাচটা এরপরেই বলে শেষদিকের চাপটাও তাদের ওপর থাকবে না। শীর্ষ ছয়ের মধ্যেও সিটির ম্যাচ বাকি শুধু টটেনহামের বিপক্ষে। সেখানে লিভারপুলের ম্যাচ বাকি টটেনহাম ও অ্যাস্টন ভিলার বিপক্ষে; আর্সেনালের কাজটা আরও কঠিন – এই দুই দল ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও তাদের ম্যাচ বাকি আছে, সেটাও ওল্ড ট্রাফোর্ডে।

কাগজে কলম তাই কাজটা শীর্ষ স্থানে থাকা আর্সেনালের জন্যই সবচেয়ে কঠিন। সেই সাথে চ্যাম্পিয়নস লিগে যদি তারা বায়ার্ন বাঁধা উৎরাতে পারে তাহলে তাদের মাথায় থাকবে আরও চিন্তা। দুটো একসাথে সামলানোর মত স্কোয়াডের শক্তি আছে কি না সেটা নিয়ে মিকেল আরতেতাকে ভাবতে হবে আরও একবার। তবে সিটির সামনেও একই চিন্তা থাকলেও পেপ গার্দিওলা তার বেঞ্চের খেলোয়াড়দের ওপরেও আস্থা রাখবেন। অন্যদিকে নিজের শেষ মৌসুমে ইউরোপা লিগের দিকেও বিশেষ নজর রাখবেন ইয়ুর্গেন ক্লপ। পথটা তাই তার জন্যও বন্ধুর বলা চলে। সব মিলিয়ে দুর্দান্ত এক প্রিমিয়ার লিগের দৌড়ের আভাসটাই মিলছে এখন অব্দি।

Continue Reading

Previous: বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ৮দিন
Next: ঈদের চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691864
Users Today : 3813
This Month : 98144
This Year : 663300
Total Users : 691864
Views Today : 15702
Total views : 2785322

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.