Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা

নিউজডেস্ক December 11, 2021

Demonstration gang rape in Munshiganj

রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া সরিষাবাড়ী এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে (১৯) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ করতে না পেরে তাকে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় ভুক্তভোগি নিজে বাদী হয়ে ২ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-২ এ মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুঠিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনার সত্যতা যাচাই করে ১৩/০১/২০২২ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ভুক্তভোগি ওই শিক্ষার্থীর মা জাহানারা বলেন, আমার ছোট মেয়ে রাজশাহী মহিলা কলেজে (অনার্স) প্রথম বর্ষে পড়ে। কলেজে আসা-যাওয়ার পথে একই গ্রামের আবুল কালামের ছেলে বিল্পব (২৮) প্রায়ই তাকে উত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়।

এতে আমার মেয়ে সব সময়ই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এক পর্যায়ে গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আমার মেয়ে বাড়ির পাশে টয়লেটে গেলে বিপ্লব পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করার চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে সে আমার মেয়ের গলার পাশে কামড়ে দেয় এবং মুখসহ শরীরের বিভিন্ন অংশে খামচে দেয়। এ সময় মেয়ের চিৎকারে আমরা ছুটে গেলে অভিযুক্ত বিপ্লব পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপর বিষয়টি বিপ্লবের পরিবারকে জানালে তারা উল্টো আমাদের ওপর হামলা চালায়। তাদের মারধরে আমার এক বোন, বড় মেয়ে ও তার ছেলে আহত হয়। মারধরের অভিযোগটি ওই দিন সন্ধ্যায় থানায় জমা দেয়া হয়েছিল।

কিন্তৃ এলাকার প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে ছোট মেয়ে নির্যাতনের অভিযোগটি থানায় জমা দিতে পারিনি। যার কারণে ২ ডিসেম্বর রাজশাহী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-২ আদালতে বিপ্লবকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা করেছেন।

ভুক্তভোগির বড় বোন বলেন, আমাদের পরিবারে কোনো ছেলে মানুষ নেই। যার কারণে গ্রামের বিপ্লব নামের এক যুবক আমার কলেজ পড়ুয়া বোনকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সে আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। তার মারধর ও নির্যাতনের কারণে সে গত ৮দিন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ছিল।

এর মধ্যে আমরা আদালতে নির্যাতনের একটি অভিযোগ দেই এরপর থেকে অভিযুক্ত পরিবারের লোকজন একজন জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করছেন। তাদের কথামত নির্যাতনের বিষয়টি গ্রামে সমাধান না করায় ওই পক্ষ আমাদের উপর চরম ক্ষিপ্ত হয়ে আছে।

জিউপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আরা আলেয়া বলেন, ঘটনাটি ঘটেছে তা শুনেছি। তবে বিষয়টি গ্রামেই সমাধান করতে ছেলে পক্ষ আমাদের কাছে এসেছিল।

কিন্তু মেয়ে পক্ষ আমাদের ডাকে সাড়া না দিয়ে আদালতে গেছেন। যার কারণে এ বিষয়ে আর কিছুই বলতে পারবো না। এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, কলেজ ছাত্রী নির্যাতনের বিষয়টি শুনেছি। তারা আদালতে অভিযোগ দিয়েছেন বলে জানতে পেরেছি। তবে তারা থানায় অভিযোগ করলে অব্যশই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ১
Next: পরকীয়া নিয়ে মুখ খুললেন তনুশ্রী

Related Stories

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

687608
Users Today : 6776
This Month : 93888
This Year : 659044
Total Users : 687608
Views Today : 30555
Total views : 2764668

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.