রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ২০০ বোতল ফেনসিডিলসহ মোঃ রাসেল মাহমুদ (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সোয়া ২টায় মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়াস্থ রাজশাহী কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের সামনে সিটিহাট টু আমচত্ত্বর গামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজশাহী জেলার তানোর থানাধীন মথুরাপুর গ্রামের মৃত মোকছেদ সরদার ছেলে মোঃ রাসেল মাহমুদ।
অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১৪(গ)/৪১ মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
