Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ফ্যামিলি কার্ডে দুর্নীতি প্রকৃত অসহায়রা যেন বঞ্চিত না হয়

নিউজডেস্ক August 13, 2022

সম্পাদকীয়: চলমান অর্থনৈতিক সংকটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামের ক্রমাগত ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে খেয়ে-না খেয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় সরকার নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নেয়। এর মধ্যে করোনাকালে ‘দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তা’ কর্মসূচির সাড়ে ৩৮ লাখ এবং নতুন সাড়ে ৬১ লাখ উপকারভোগীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল।

গত মার্চ-এপ্রিলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সেই কার্ড বিতরণ করে। এরইমধ্যে এই কার্ডে পণ্য সরবরাহ শুরুও হয়েছে। কিন্তু কার্ড বিতরণ ও পণ্য সরবরাহÑউভয় ক্ষেত্রেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনেও উঠে এসেছে এমন অনেক তথ্য। জানা যায়, দেশের ৩৫টি জেলায় ‘টিসিবির ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা জরিপটি পরিচালিত হয়।

চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পরিচালিত এই জরিপে অংশ নেয় এক হাজার ৪৭ জন উপকারভোগী, যারা করোনাকালে প্রদত্ত ‘দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তা’ কর্মসূচির উপকারভোগী ছিল। তাদের ৩৯.৫ শতাংশই ফ্যামিলি কার্ড পায়নি বলে জানিয়েছে। উত্তরদাতাদের ৮০ শতাংশ মনে করে, তালিকা প্রণয়নে অনিয়ম-দুর্নীতি হয়েছে। উপকারভোগী ব্যক্তিদের বাদ পড়ার পেছনে যেসব কারণ রয়েছে বলে জানা যায় তার মধ্যে আছেÑফ্যামিলি কার্ড সম্পর্কে তথ্য না জানা, তালিকা তৈরিতে স্বচ্ছতার ঘাটতি, সচ্ছল ব্যক্তিদের কার্ড দেওয়া, স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনকে কার্ড দেওয়া, তদবির না থাকা এবং রাজনৈতিক বিবেচনায় বাদ দেওয়া।

অনেকে অভিযোগ করে, ফ্যামিলি কার্ড পেতে ঘুষও দিতে হয়েছে। এই কার্ড দিয়ে পণ্য কেনার ক্ষেত্রেও রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ। ডিলার বা বিক্রয়কর্মীরা ৪০ থেকে ৫০ টাকা অতিরিক্ত নেন বলে অভিযোগ করেছে অনেকে। কার্ডে পণ্য দেওয়া হয় প্যাকেজে। একবার তিনটি পণ্যের প্যাকেজের জন্য নেওয়া হয়েছে ৪৬০ টাকা, আরেকবার চারটি পণ্যের জন্য নেওয়া হয়েছে ৫৬০ টাকা। একসঙ্গে এত অর্থ জোগাড় করতে না পারায় অনেকে প্যাকেজের পণ্য কিনতে পারেনি। এ ছাড়া নিম্নমানের পণ্য বিক্রির সময় লাইন না মানা, সিরিয়াল আসার আগেই পণ্য শেষ হয়ে যাওয়া, নির্ধারিত সময়ে ট্রাক না আসার মতো অভিযোগও করেছে অনেকে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে শুধু নিম্ন আয়ের মানুষেরই নয়, বেশির ভাগ মধ্যবিত্তেরও নাভিশ্বাস উঠেছে। আর নিম্ন আয়ের অনেক মানুষকে খেয়ে-না খেয়ে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রির যে উদ্যোগ টিসিবি নিয়েছে, সেটি নিম্ন আয়ের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এখানেও যদি অনিয়ম-দুর্নীতি জেঁকে বসে, তাহলে পুরো উদ্যোগের সাফল্য ম্লান হয়ে যাবে।

আমরা আশা করি দুর্নীতি দমন কমিশন বা দুদকসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করবে এবং দুর্নীতিতে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাদের উদ্দেশ্যে এই ফ্যামিলি কার্ড, সেই প্রকৃত অসহায় মানুষের অধিকার যেন খর্ব না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে।

Continue Reading

Previous: আ. লীগ চাপে পড়ে নিজেদের সভ্য দেখাচ্ছে: ফখরুল
Next: কে এই সালমান রুশদি?

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195412
Users Today : 2383
This Month : 142927
This Year : 166848
Total Users : 195412
Views Today : 12514
Total views : 611976

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.