Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বঙ্গবন্ধুর হত্যার পলাতক আসামীদের ফিরিয়ে আনার যথাযথ উদ্যোগ প্রয়োজন

নিউজডেস্ক August 18, 2022

সম্পাদকীয়: জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে এখনো পাঁচ জন পলাতক রয়েছে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেন আত্ম-স্বীকৃত বিপথগামী কিছু সদস্য। বিদেশে থাকায় বেচে যান তার দু’ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। খুনিদের দায়মুক্তি দিতে  আইনও করা হয়েছিল। যদিও রাষ্ট্রের একজন  নাগরিকের হত্যার বিচার পাওয়ার অধিকার রয়েছে, তবুও হত্যাকারীদের  দায়মুক্তি দেওয়া হয়। তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু করে  দায়মুক্তি বিল রদ করে। ১৯৯৮ সালের ৮ নভেম্বর তৎকালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল এই মামলায় ১৫ জনের মৃত্যু দ্বন্দ্বের রায় দেন। পরে উচ্চ আদালত ১২ আসামীর মৃত্যু দণ্ড বহাল রাখেন।

২০১০ সালের ২৭ জানুয়ারি রাতে খুনি সৈয়দ ফারুখ রহমান, বজলুল হুদা, একে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মহি-উদ্দিন আহমেদের  মৃত্যুদ- কার্যকর করা হয়। আরেক খুনি আজিজ পাশা ২০০১ সালের জুনে জিম্বাবুয়েতে মারা যান। পলাতক খুনিদের  মধ্যে আবদুল মাজেদকে ২০২০ সালের ৬ এপ্রিল রাজধানীর গাবতলির এলাকা থেকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। কয়েক দিন পর ১১ এপ্রিল রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। গণমাধ্যমের খবর অনুসারে  আবদুল মাজেদ দীর্ঘদিন ধরে নাম ও পরিচয় গোপন করে  কলিকাতায় বসবাস  করতেন। এখনো পলাতক পাঁচ খুনির মধ্যে তিন খুনি খন্দকার আবদুর রশিদ, সরিফুল হক ডালিম ও রিসালদার মোসলেম উদ্দিনের অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

 তবে পলাতক অন্য দু’ খুনির অবস্থান সমর্পকে সরকারের কাছে যে তথ্য রয়েছে। তা থেকে জানা যায় খুনি এস এইচ এম বি নুর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। কিন্তু‘ তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে। জানা গেছে, মৃত্যুদণ্ড বিলোপ করায় কানাডা থেকে নুর চৌধুরীকে ফেরানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। আর ২০২০ সালের জুনে মার্কিন অ্যাটনি জেনারেল কার্যালয় রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয়  সংক্রান্ত মামলার নথি তলব করেছিল।

এতে তাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার আশাবাদী হয়েছিল। কারণ মামলাটি পুনরায় চালু হলে রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলের পর সে প্রক্রিয়া অনেকটা মন মন্থর  হয়ে গেছে। সরকার যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আইনি ও রাজনৈতিক ভাবে এ মামলা নিষ্পত্তি করে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবায়নে অগ্রগতি হচ্ছে না। তাই পলাতক দু’ আসামীকে দেশে ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

সন্ত্রাসী হত্যাকারীদের আন্তর্জাতিক ভাবে বন্দি-বিনিময় চুক্তির মাধ্যমে অপরাধীদের  সংশ্লিষ্ট দেশে পাঠাবার নিয়ম থাকলেও মাঝে মধ্যে আশ্রয় গ্রহণ কারী দেশের নীতি নির্ধারকরা তা যথাযথ ভাবে পালন করতে গড়িমসি করেন। এজন্য কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে উদ্যোগী হতে হয়। তাই আমরা আশা করবো বঙ্গবন্ধু হত্যাকারী নুর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার আইনি ও রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবে এবং যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এবং জাতীয় কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করবেন।

Continue Reading

Previous: শ্রমিক আন্দোলন: দৈনিক ৮৫ হাজার কেজি চা উৎপাদন ব্যাহত
Next: ইসরাইলকে চীনের হুঁশিয়ারি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195412
Users Today : 2383
This Month : 142927
This Year : 166848
Total Users : 195412
Views Today : 12533
Total views : 611995

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.