Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বনভূমি দখল রোধ করতে হবে

নিউজডেস্ক January 14, 2022

স ম্পা দ কী য়ঃ জমি দখল একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিনেমার ক্ষমতাধর খলনায়কের মতো জমি দখল করে নিচ্ছে এক শ্রেণির দখলদার।কখনো বনের জমি, কখনো রেলওয়ে বা অন্য কোনো সরকারি সংস্থার জমি, কখনো খাসজমি দখল করে নেয়া হচ্ছে।

বাদ যাচ্ছে না সংরক্ষিত বনভূমিও। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই দখলদারি। এতে স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক প্রভাবশালী, এমনকি এনজিও প্রভাবশালীরাও বড় ভূমিকা রেখেছে; এমনকি সরকারি এক সংস্থার জমি বরাদ্দ নিয়ে আরেক সংস্থা ব্যক্তি পর্যায়ে বরাদ্দ দিয়ে দিচ্ছে।

সম্প্রতি জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সংরক্ষিত বনের ৩২ একর জমি ৫৮ লাখ টাকায় তিন বছরের জন্য স্থানীয় ব্যক্তিদের চাষাবাদের অনুমতি দিয়েছে বন শিল্প উন্নয়ন করপোরেশন।

বন বিভাগ বলছে, বন শিল্প উন্নয়ন করপোরেশন বনের জমিতে চাষাবাদের অনুমতি দিতে পারে না। কেননা এ জমি বন শিল্প উন্নয়ন করপোরেশনের নয়। রাবার চাষের জন্য বন বিভাগ থেকে ১৯৮৯-৯০ সালে জমি বরাদ্দ নিয়েছিল।

১৯৯৩-৯৪ সালে বাগান সৃষ্টির কাজ শুরু করে। এখানে প্রতিটি ব্লকে ৩০০টি করে গাছ ছিল। সন্তোষপুর রাবার কার্যালয়ের দক্ষিণ পাশে প্রায় সাত মাস আগে ৩২ একর বাগানের গাছ কেটে ফেলা হয়। গত মাসে বন শিল্প উন্নয়ন করপোরেশন টাঙ্গাইল ও শেরপুর জোন সন্তোষপুর রাবার বাগানের সাতটি প্লটে ৩২ একর জমি সাথি ফসলের জন্য দরপত্র ডাকে।

সর্বোচ্চ দরদাতারা ৫৮ লাখ টাকায় ৩২ একর জমি তিন বছরের জন্য চাষাবাদের অনুমতি পান। এর আগেও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অন্তত ১৫০ একর জমি অবৈধভাবে দখল করে চাষাবাদ করছে স্থানীয় প্রভাবশালীরা। দুই বছর আগে চাষ করতে গিয়ে রাতে ৪৬ একর বাগানের শত শত রাবারগাছের চারা ভেঙে ও উপড়ে ফেলে।

গত বছর মার্চে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই দখলদারির বিষয়টি আলোচিত হয়েছিল। উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্তও হয়েছিল। অতীতে বন বিভাগ অবৈধ দখলের বিরুদ্ধে অনেক মামলা করেছে। অনেক দিন ধরেই সেসব মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মামলা পরিচালনায় সংশ্লিষ্টদের গাফিলতির কারণেও অনেক মামলায় কোনো ফললাভ হয়নি।

এতে কোন সন্দেহ নেই যে, আলোচিত রাবার বাগানের জমি বন বিভাগের। এই জমি বন শিল্প উন্নয়ন করপোরেশন ইজারা দেয় কী করে? আইন অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ। বন বিভাগ ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানিয়েছে। অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন করতে হবে। পাশাপাশি সরকার জনসচেতনতা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: শিরোপার লড়াইয়ে নামছেন সৌম্য-মোস্তাফিজরা
Next: ফুটপাথ কি পথচারীদের না-কি হকারদের জন্য

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

193840
Users Today : 811
This Month : 141355
This Year : 165276
Total Users : 193840
Views Today : 4884
Total views : 604346

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.