Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে…

নিউজডেস্ক January 17, 2022

স ম্পা দ কী য়ঃ এক সময়ের মঙ্গা আক্রান্ত রংপুর অঞ্চল এখন উদ্বৃত্ত খাদ্যের অঞ্চল হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকার ২০১০ সালে রংপুরকে বিভাগ ঘোষণা করে এবং অবকাঠামো উন্নয়নসহ রাস্তা-ঘাট তৈরি করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে। এক ভবন থেকে সরকারি সব সেবা প্রদান করার লক্ষ্যে গত ১৬ জানুয়ারি সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রংপুর অঞ্চলের আগের অবস্থা ও বর্তমান সুযোগ-সুবিধার কথা বলেন।

রংপুর বিভাগীয় মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব উন্নয়ন এ্যাজেন্ডা বাস্তবায়িত হচ্ছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে। ২০১০ থেকে ২০২০ প্রেক্ষিতে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। এখন লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের কল্যাণে-নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নের ভার তুলে নিয়েছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তার গৃহীত পদক্ষেপে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, বেড়েছে ক্রয়ক্ষমতা। মানুষ সচ্ছল হচ্ছে। মানুষের এ উন্নয়ন যেন টেকসই হয়, সেজন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। দারিদ্র্যতার কারণে এ দেশের মানুষ যেন আর কষ্ট না পায়।

শেখ হাসিনার প্রত্যয় হচ্ছে, একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর জাঁতি গড়ে তোলা এবং উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করা। সেজন্য যেগাাযোগ ব্যবস্থা উন্নত করতে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়ক চার লেন থেকে ছয় লেন করা হয়েছে। প্রতিটি বিভাগীয় সড়ক চার লেন থেকে ছয় লেন করা হচ্ছে।

সব বিভাগে ফুড টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রযুক্তি নির্ভর জাঁতি গঠন করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। দেশের সব টিভি চ্যানেলগুলো তা ব্যবহার করছে। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ইউনিয়ন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এখন সারা দেশের মানুষ গোটা বিশ্বকে হাতের মুঠোয় পাচ্ছে।

বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এখন সারা বিশ্বের রোল মডেল। শেখ হাসিনা সরকার দেশে রেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। নিজেদের টাকায় নিজেদের পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ। রাজধানীর গণ-পরিবহনকে উন্নত করতেন মেট্রো-রেল প্রকল্প এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু টানেল নির্মাণের কাজও খুব শীঘ্রই শুরু হচ্ছে।

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করায় দেশী-বিদেশী বিনেয়াগকারী বাড়ছে। এজন্য একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। এসবের কাজ শেষ হলে দেশে কর্মসংস্থান বাড়বে। করোনা মহামারিকেও মোকাবেলা করা হচ্ছে খুব দক্ষ হাতে।

মূলত: ধারাবাহিক সরকারে থাকা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে কাক্সিক্ষত অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত হয়েছে। আর বেশি দুরে নয়, যখন বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সময় এখন বাংলাদেশের। তাই এগিয়ে যাবে বাংলাদেশ। আসবে জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

Continue Reading

Previous: ভয়ঙ্কর হয়ে উঠবে কিশোর গ্যাং কালচার
Next: উইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জয় আইরিশদের

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194290
Users Today : 1261
This Month : 141805
This Year : 165726
Total Users : 194290
Views Today : 7212
Total views : 606674

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.