Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বাংলাদেশ ফুটবল দলে প্রধান কোচের দায়িত্বে মারিও লেমস

নিউজডেস্ক October 21, 2021

আলো ডেস্ক স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিংয়ে পরিবর্তন আসে। জেমি ডে’কে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় অস্কার ব্রুজনকে। খ-কালীন দায়িত্ব নিয়ে সাফ শেষ করেছেন এই স্প্যানিশ কোচ। সামনে আরেকটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া চারজাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের ডাগ আউটে আবারও পরিবর্তন আসছে। এবার প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারিও লেমস। জাতীয় দলের টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদনিশ্চিত করেছেন বিষয়টি। নভেম্বরে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকশে ট্রফি। চার দেশ নিয়ে হতে যাওয়া এই প্রতিযোগিতায় লেমসকে দায়িত্ব দিয়েছে বাফুফে। বর্তমানে আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব সামলানো এই পর্তুগিজকে এই একটি প্রতিযোগিতার জন্যই খন্ডকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। ইংলিশ কোচ জেমি ডে’কে ছুটিতে পাঠিয়েছে বাফুফে। তার জায়গায় সাফে দলের দায়িত্ব দেওয়া হয় ব্রুজনকে। মালদ্বীপের প্রতিযোগিতায় ফাইনাল খেলতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স নজর কাড়ে। যদিও ব্রুজন বসুন্ধরা কিংসের হয়ে কাজ করছেন, তাই চুক্তি অনুযায়ী সাফ শেষে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এখন নতুন করে শ্রীলঙ্কার প্রতিযোগিতায় দায়িত্ব তুলে দেওয়া হলো ৩৫ বছর বয়সী লেমসের হাতে। পর্তুগিজ কোচ লেমস আগেও জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ফিটনেস কোচ হিসেবে। আর এবার হেড কোচ হিসেবে নতুন দায়িত্বে থাকবেন। তার নিয়োগ প্রসঙ্গেকাজী নাবিল বলেছেন, ‘জাতীয় দলের বিভিন্ন প্রতিযোগিতায় ক্লাবগুলোর কোচ দেওয়া হচ্ছে। লেমসকে এবার শ্রীলঙ্কায় চারজাতি প্রতিযাগিতায় কোচ করা হয়েছে। তার অধীনে শ্রীলঙ্কাতে খেলবে বাংলাদেশ।’ লেমসের অধীনে আবাহনী ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছে, যা তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়াতে ‘প্লাস পয়েন্ট’ হিসেবে কাজ করেছে। কাজী নাবিলের ভাষায়, ‘লেমস কয়েক বছর ধরে এখানে কাজ করছে। সব খেলোয়াড়কে চেনা আছে। আমাদের খেলা সম্পর্কে ধারণা আছে। আবাহনীর হয়ে ফেডারেশন কাপে সাফল্য পেয়েছে। এএফসি কাপেও সাফল্য আছে। যে কারণে আমরা তাকে পছন্দ করেছি।’ আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই দক্ষিণ কোরিয়া থেকে লেমস ঢাকায় চলে আসবেন। কাজী নাবিল বলেছেন, ‘লেমস এখন কোরিয়াতে আছে। দুই-তিন দিনের মধ্যে চলে আসবে। ২৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু হবে। নতুন তালিকায় দুই-তিনজন খেলোয়াড় যোগ হতে পারে। আশা করছি, লেমসের অধীনে সাফল্য পাবে দল। মালদ্বীপের সাফে ভাগ্য খারাপ ছিল। দ্বারপ্রান্ত থেকে ফেরত এসেছি। শ্রীলঙ্কায় সাফল্য আসবে।’ জেমি ডের জায়গায় ঢাকার ক্লাবগুলোর কোচদের জাতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে কোচ ছিলেন অস্কার ব্রুজন। অন্যদিকে অনূর্ধ্ব-২৩ দলে মারুফুল হক কাজ করছেন। আর এবার নভেম্বরে শ্রীলঙ্কার চারজাতি প্রতিযোগিতায় কোচ করা হয়েছে আবাহনীর লেমসকে।

Continue Reading

Previous: ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে মহানগরীর ১৯নং ওয়ার্ডে শতাধিক আসেকানের র‍্যালি ও তবারক বিতরণ অনুষ্ঠিত
Next: গুঞ্জন উড়িয়ে দিলেন রশিদ খান

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

545041
Users Today : 508
This Month : 124412
This Year : 516477
Total Users : 545041
Views Today : 2873
Total views : 1939177

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.