বাঘা প্রতিনিধি
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও নির্বিঘেœ ডিম ছাড়ার সুযোগ করে দিতে রাজশাহীর বাঘায় শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬। এ উপলক্ষে জনসচেতনতা তৈরিতে মাইকিং ও প্রচার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রচারযানে টানানো ব্যানারের মাধ্যমে জানানো হচ্ছে, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকেও ইলিশ ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানানো হচ্ছে। মা ইলিশের প্রজনন নির্বিঘœ করতে নদী ও বাজার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত প্রচার চালানো হচ্ছে।
প্রচারকালে জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন, মজুত বা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদ- অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দ-ের বিধান রয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নজরদারি করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। তাই জাতীয় স্বার্থে নিষেধাজ্ঞার পুরো সময় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বাঘায় মা ইলিশ
