Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাজার সয়লাব ভেজাল প্রসাধনীতে, নিতে হবে কার্যকরী ব্যবস্থা

নিউজডেস্ক May 5, 2024

সম্পাদকীয়

সম্পাদকীয়

জীবনে আরোগ্য লাভের জন্য যেমন ঔষধ প্রয়োজন, তেমনি জীবন সাজাতে প্রসাধনীর আবশ্যকতা অনস্বীকার্য। কিন্তু ভেজাল প্রসাধনী ব্যবহারের কারণে মানবদেহে সৃষ্টি হয় অনেক দুরারোগ্য ব্যাধির। বর্তমান বাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে ভেজাল প্রসাধনীর সংখ্যা।

বাজারে নানা নামের দেশি-বিদেশি প্রসাধনীর ছড়াছড়ি। এই ভিড়ে ভেজাল বা নকল এবং মানহীন প্রসাধনীরও অভাব নেই। পাড়ার ছোট দোকান থেকে শুরু করে বড় বড় বিপণিবিতান-সবখানেই মিলেমিশে আছে আসল-নকল। এসব নকল প্রসাধনী ব্যবহারের ফলে ক্রেতার আর্থিক ক্ষতির পাশাপাশি ত্বকেরও ক্ষতি হচ্ছে। ভেজাল প্রসাধনী শরীরের জন্য খুবই ক্ষতিকর, যে কারণে বিভিন্ন দেশে নিয়ম আছে, খাদ্যের মতো প্রসাধনীরও মান নিয়ন্ত্রণ করতে হবে।

ভেজাল খাবার ও ওষুধ যেমন ক্ষতি করে, তেমনি ভেজাল প্রসাধনীও ক্ষতিকর। এই প্রসাধনী গুলোর মধ্যে কিছু শরীরের ভেতর ঢুকছে না। আর কিছু ত্বকের উপরিভাগ থেকে ভেতরের দিকে ঢুকে পড়ে। এগুলো ভেজাল হলে ব্যবহারকারীরা ক্ষতির সম্মুখীন হবে। কতগুলো লিপস্টিক, ট্যালকম পাউডার, কিছু ক্রিম ও লোশন ত্বকের ভেতরে যায়। সেগুলো বেশি বিপজ্জনক।

এসব যারা ব্যবহার করবে, তাদের হালকা ক্ষতি থেকে ধীরে ধীরে মারাত্মক ক্ষতি হতে পারে। চূড়ান্ত ক্ষতি ত্বকের ক্যানসার হয়, ক্যানসারের জীবাণু তৈরি হয়। ত্বকে নতুন টিস্যু তৈরি হয় না। সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধ করতে পারে না। ফরসা ত্বক কালো হয়ে যায়। দেখা যায় দেশে প্রসাধনীর বিশাল বাজার এবং বিদেশি পণ্যের প্রতি মানুষের আকর্ষণকে পুঁজি করে অতি মুনাফার আশায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী জেনেশুনে মানুষকে এই বিপদে ফেলছেন।

নকল প্রসাধনীর বিরুদ্ধে কঠোর আইন ও তৎপরতা না থাকার সুযোগ নিচ্ছেন তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও নকল প্রসাধনী তৈরি কোন ভাবেই থামছে না। ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ এর ৩১-৩৫ ধারা অনুযায়ী কসমেটিক্স উৎপাদন, বিতরণ, আমদানি বা রপ্তানির জন্যে এবং এই কাজে নিয়োজিত কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান মালিককে ঔষধ প্রশাসন অধিদপ্তর-এর কাছে নিবন্ধন ও লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

লাইসেন্স ছাড়া বা লাইসেন্সের শতের বাইরে গিয়ে ঔষধ উৎপাদন, নিবন্ধন ছাড়া ঔষধ উৎপাদন, আমদানি রপ্তানি, মজুদ বা প্রদর্শন এবং সরকারি ঔষধ বিক্রি বা মজুদ বা প্রদর্শন করলেও ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। কিন্তু সরকারি হিসাবমতে দেশে অনুমোদিত আয়ুর্বেদ, ইউনানি ও হারবাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে ৪৫০টি। কিন্তু অননুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা কয়েক হাজার।

তাই সরকারকে জনস্বাস্থ্য রক্ষার লক্ষে এখনি কঠোর পদক্ষেপ নিতে হবে। ক্ষতিকর প্রসাধনী গুলো যাতে বাজারে যেতে না পারে, সে ব্যবস্থা সরকারকেই নিতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক ভাবে প্রচার চালাতে হবে। প্রসাধনী আইনে সঠিক ও কঠোর ভাবে প্রয়োগ করতে হবে। সর্বোপরি ক্রেতাদের সচেতন হতে হবে। ক্রেতাদের ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন অসাধু ব্যবসায়ী আসল ব্র্যান্ডের মতোই প্যাকেজিং কিংবা মোড়ক তৈরি করে আসল পণ্যের দামে বিক্রি করেন নকলটি।

এজন্য কসমেটিক্স কেনার আগে অবশ্যই সবার সচেতন ও সতর্ক হতে হবে। যে কোনো প্রসাধনী কেনার আগে প্যাকেজিংয়ের লেখা, পণ্যটি মেয়াদ আছে কি না কিংবা সেটি কোন কোন উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে, প্যাকেজিং আসল কি না ইত্যাদি বিষয়ের উপর বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে।

Continue Reading

Previous: যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়ার্ডে ‘নিউ জিল্যান্ডের অ্যান্ডারসন’
Next: চট্টগ্রামে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি যথাযথ নিয়মকানুন না মেনেই ফেলা হচ্ছে চিকিৎসা বর্জ্য

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691864
Users Today : 3813
This Month : 98144
This Year : 663300
Total Users : 691864
Views Today : 15702
Total views : 2785322

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.