Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাড়ছে চালের দাম মজুদদারদের প্রতিহত করতেই হবে

নিউজডেস্ক June 5, 2022

সম্পাদকীয়: দেশে ধান ওঠার ভরা মৌসুমে হঠাৎ করে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। চালভেদে দাম মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষজ্ঞ, এমনকি ব্যবসায়ীরা পর্যন্ত একে অস্বাভাবিক মনে করছেন। এই পর্যায়ে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। চালের অবৈধ মজুদ খুঁজতে এবং বাজারে চালের সরবরাহ বাড়াতে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিটি করপোরেশন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে সারা দেশে অবৈধ মজুদবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

কয়েক দিনে এমন বেশ কিছু মজুদ পাওয়াও গেছে। আর এতে ফলও ফলেছে। প্রকাশিত অনুযায়ী পাইকারি বাজারে চালের দাম মণপ্রতি ১০০ টাকা কিংবা তারও বেশি কমে গেছে। দ্রুতই দাম আরো কমবে বলে আশা করা হচ্ছে। দেশে এক শ্রেণির ব্যবসায়ী আছেন, যাঁরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকেন। সুযোগ পেলেই তাঁরা কোনো বিশেষ পণ্যের দাম বাড়িয়ে দেন। সেটা চাল হোক, ডাল হোক, পেঁয়াজ কিংবা অন্য কোনো পণ্যই হোক। অভিযোগ আছে, এসব ব্যবসায়ীর কিছু সিন্ডিকেট রয়েছে, যেগুলো একসঙ্গে কাজ করে। এর ফলে বাজারে তাঁরা বেশ ভালো রকমের প্রভাব ফেলতে পারেন। যেমন পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, কিছু মিলার ও ব্যবসায়ীর অশুভ সিন্ডিকেটের প্রভাবেই স¤প্রতি চালের বাজার এমন অস্থির হয়ে উঠেছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারাও মনে করেন, সামান্য কিছু ব্যবসায়ীর অশুভ তৎপরতার কারণেই বাজার এভাবে অস্থির হয়ে ওঠে। সারা দেশের সব ব্যবসায়ী এই অল্পসংখ্যক ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের দায় নিতে পারেন না। সম্প্রতি মতিঝিলে ফেডারেশন ভবনে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি’ বিষয়ে মতবিনিময়সভায় ক্ষোভও প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। চালের মূল্য নিয়ন্ত্রণে সরকারের ধরপাকড়কে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তারা। দেশে চালের প্রধান জোগান আসে বোরো ধান থেকে। বোরো ধান উত্তোলন মাত্র শেষ হয়েছে।

এই সময়ে চালের দাম বাড়ার কোনো কারণই থাকতে পারে না। অভিযোগ আছে, কিছু মিলার উৎপাদন কমিয়ে দিয়েছেন। কিছু মোকাম মালিক চালের সরবরাহ বন্ধ রেখেছেন বা কমিয়ে দিয়েছেন। উদ্দেশ্য, দাম বাড়িয়ে অধিক লাভে চাল সরবরাহ করা। সরকার সঠিক পদক্ষেপই নিয়েছে। অবৈধ মজুদবিরোধী অভিযান শুরু করেছে। সরকারকে তা করতেই হবে। কারণ ভোক্তার স্বার্থ দেখা সরকারের কর্তব্য। আমরা অত্যন্ত খুশি যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনসহ অনেক সংগঠন কিছুসংখ্যক ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

দেশে ধান-চালসহ পণ্য মজুদের সুনির্দিষ্ট আইন আছে। বলা আছে, কত টন উৎপাদনক্ষমতার একটি চালকল কত টন ধান বা চাল মজুদ করতে পারবে। সেসব আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। যেসব ক্ষেত্রে আইন নেই বা ব্যাখ্যা সুস্পষ্ট নয়, সেসব ক্ষেত্রে নতুন আইন প্রণয়ন করতে হবে। কোনোভাবেই অল্প কিছু অসাধু ব্যবসায়ীকে ভোক্তাদের স্বার্থ ও অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। অবৈধভাবে যারা ধান-চালের মজুদ করে দাম বাড়াছে সেইসব ব্যবসায়ীর প্রত্যেককেই প্রতিহত করতে হবে।

Continue Reading

Previous: জাতীয় চা দিবস আজ
Next: তানোরের তৃণম‚ল আ’লীগের নেতাকর্মীরা সুজনকে সম্পাদক হিসেবে চাচ্ছে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194736
Users Today : 1707
This Month : 142251
This Year : 166172
Total Users : 194736
Views Today : 10482
Total views : 609944

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.