Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাড়ছে রাজনৈতিক হত্যাকাণ্ড, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক April 12, 2022

স ম্পা দ কী য়ঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মী খুনের ঘটনা বাড়ছে। এতে ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে প্রতিপক্ষ। আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এই প্রতিষ্ঠানের ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২১’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে নির্বাচনসহ রাজনৈতিক বিরোধে ১১৩ জন নিহত হয়েছে। তাদের বেশির ভাগ গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মারা যায়।

তাদের হিসাবে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৩টিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, ২০২০ সালে রাজনৈতিক হত্যাকা- ঘটেছিল ৩১টি, ২০১৯ সালে ৩৯টি। ২০১৮ সাল ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর। ওই বছর রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ৬৯টি। ২০১৭ সালে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ৫২টি। এ দেশের মানুষ সব সময় একটি সভ্য গণতান্ত্রিক সমাজ চেয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ হয়নি।

রাজনৈতিক বৈরিতা যদি চরম অস্তিত্ববিনাশী রূপ ধারণ করতে থাকে, তাহলে তো আমরা কিছুতেই আর গণতান্ত্রিক বিধিব্যবস্থা ও গণতান্ত্রিক সমাজ গড়ার পথে এগোতে পারব না। পুলিশ সদর দপ্তরের সূত্র মনে করছে, গত বছর রাজনৈতিক হত্যাকাণ্ডের বেশির ভাগ ঘটনা ঘটেছে স্থানীয় রাজনৈতিক কোন্দলে। রাজনৈতিক হত্যাকাণ্ডের বেশির ভাগ ভাড়াটে সন্ত্রাসীদের গুলিতে ঘটেছে বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশ মনে করছে, বেশির ভাগ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের রেষারেষির কারণে। তাঁরা নিজেদের স্বার্থে ভাড়াটে খুনিদের ব্যবহার করছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্থ রাজনীতির চর্চা নেই বলেই হানাহানির ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা গণতন্ত্রকামী মানুষের কাছে অনাকাক্সিক্ষত। আমরা রাজনৈতিক হত্যাকাণ্ডের এসব ঘটনায় সত্যিকার অর্থেই শঙ্কিত বোধ করছি। রাজনৈতিক খুন আর গণতন্ত্র সমানভাবে চলতে পারে না। একটি অন্যটির বিরোধী। এ জাতীয় রাজনৈতিক খুনের যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাইকে সংযত ও সতর্ক থাকতে হবে। এছাড়া দেখা যায় রাজনৈতিক হত্যাকাণ্ড গুলোর বিচারে দীর্ঘসূত্রিতা।

দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়ার কারণে এই ধরনের অপরাধের প্রবণতাও বাড়ছে। সেজন্য সামাজিক সহিষ্ণুতার চর্চা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করাও প্রয়োজন। এ ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

Continue Reading

Previous: আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন খালেদ
Next: পাতানো পার্লামেন্টে শক্তিশালী বিরোধীদল নেই: রিজভী

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194523
Users Today : 1494
This Month : 142038
This Year : 165959
Total Users : 194523
Views Today : 8650
Total views : 608112

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.