Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে বিশাল জয় পেল ওমান

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস স্পোর্টস: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি দলই নতুন। কারোরই বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। বড় দলের বিপক্ষে তো নেইই। এমন দুই দলের খেলায় রোববার বিশাল জয় পেল ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাপুয়া নিউগিনিকে। পাপুয়া নিউগিনির দেওয়া ১৩০ রানের টার্গেটে পৌঁছতে তাদের লেগেছে মাত্র ১৩.৪ ওভার। এই বিশাল জয়ে বাংলাদেশকেও একটা বার্তা দিয়ে রাখল ওমান। ১৯ অক্টোবর এই ওমানের বিপক্ষেই খেলতে হবে টাইগারদের। রান তাড়ায় নেমে পাপুয়া নিউগিনির সাদামাটা বোলিংকে পাত্তাই দিচ্ছিল না ওমানের দুই ওপেনার আকিব ইলিয়াস এবং যতীন্দর সিং। দুজনেই ধুন্দুমার ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। ৩৩ বলে ফিফটি পূরণ করেন যতীন্দর। আকিব একটু ধীরগতির ব্যাট চালিয়ে ৪৩ বলে ফিফটি পূরণ করেন। তাদের ব্যাটে মাত্র ১৩.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ওমান। ৪৩ বলে ৫ চার ১ ছক্কায় ৫০* রানে অপরাজিত আকিব ইলিয়াস। আর যতীন্দর ৪২ বলে ৭৩* রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৪টি ছক্কা। এর আগে রোববার মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রান করে পাপুয়া নিউগিনি। ব্যাটিংয়ে নেমে পাপুয়া নিউগিনি শুরুতেই ধাক্কা খায়। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান টনি উরা (০)। পরের ওভারে বোল্ড হন আরেক ওপেনার লেগা সিয়াকা (০)। তখনও স্কোরবোর্ডে কোনো রান নেই। এরপর অবশ্য ৮১ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়ে বিপদ সামাল দেন অধিনায়ক আসাদ ভালা (৫৬) এবং চার্লস আমিনি (৩৭)। ৪৩ বলে ৪ বাউন্ডারি আর ৩ ওভার বাউন্ডারিতে ৫৬ রানের ইনিংস খেলা আসাদ ভালা ৪০ বলে ফিফটি পূরণ করেন। আরেক ব্যাটসম্যান আমিনি ৩৭ রান করেন ২৬ বলে ৪ বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে। পাঁচে নামা সিসি বাউ করেন ১৩ রান। এ ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষের দিকে পাপুয়া নিউগিনির উইকেট পতন হয়েছে দ্রুত। ১৬তম ওভারে তিন উইকেটের পতন ঘটালেও হ্যাটট্রিক হয়নি জিসান মাসকুসদের। ৩৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার শিকার করেছেন ৪ উইকেট। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান।

Continue Reading

Previous: যে অলরাউন্ডাররা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে পারেন
Next: স্কটল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

560611
Users Today : 3378
This Month : 139982
This Year : 532047
Total Users : 560611
Views Today : 12350
Total views : 2012246

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.