Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

যে অলরাউন্ডাররা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে পারেন

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস স্পোর্টস: পর্দা উঠেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক এ টুর্নামেন্টটি। রোববার প্রথম দিন মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এবারের আসরে মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথম রাউন্ডে লড়াই করছে ৮টি দেশ। বাকি আটটি দেশ সরাসরি মূল পর্ব বা দ্বিতীয় রাউন্ডে খেলবে। আর প্রথম রাউন্ডের দুটি গ্রুপের শীর্ষ চার দল মূল পর্বে আগে থেকেই থাকা দলগুলোর সঙ্গে যুক্ত হবে। বিশ্বকাপের এই আসরে বেশ কয়েকজন তারকা অলরাউন্ডার অংশ নিচ্ছেন, যারা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এর মধ্যে অন্যতম বাংলাদেশের সাকিব আল হাসান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাদের দিকেই সবার নজর থাকবে। এ ছাড়া আফগানিস্তানের মোহাম্মদ নবী, ভারতের হার্দিক পান্ডিয়া ও পাকিস্তানের শোয়াইব মালিক নজরকাড়া পারফরম্যান্স দিয়ে নিজ নিজ দেশকে দারুণ কিছু এনে দেওয়ার যোগ্যতা রাখেন।
সাকিব আল হাসান: বাংলাদেশি এ অলরাউন্ডার গত এক যুগের অধিকাংশ সময় আইসিসির তিন ফরম্যাটেই শীর্ষস্থানে ছিলেন। বর্তমানে তিনি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের্ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এবং ওয়ানডেতে শীর্ষে। সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তার অতিমানবীয় পারফরম্যান্স দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। ১১টি উইকেট শিকারের পাশাপাশি রান করেছিলেন ৬০৬। এছাড়া বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপগুলোর পারফরম্যান্সও সাকিবের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে তিনি ২৪টি ম্যাচ খেলেছেন। এতে ২৮.৩৫ গড়ে রান করেছেন ৫৬৭ এবং ৬.৬৫ ইকোনোমি রেটে উইকেট নিয়েছেন ৩০টি। এই ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে তিনিও অন্যতম। তাই এবারের বিশ্বকাপে যে তার দিকেই সবচেয়ে বেশি নজর থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আন্দ্রে রাসেল: ক্যারিবীয় এই ক্রিকেটারকে বলা হয় টি-টোয়েন্টির ফেরিওয়ালা। বিশ্বের প্রায় সব ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে তিনি খেলে থাকেন। ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট শিকারের পাশাপাশি পাওয়ার হিটিংয়ের জন্য তার সুনাম রয়েছে। মোটকথা, একাই একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। বিশেষ করে দলের জরুরি মুহূর্তে যখন অল্প বলে অধিক রানের প্রয়োজন হয়, তখন অধিকাংশ সময় তার ব্যাট হাসে। বিশ্বের যেকোনো টি-টোয়েন্টি একাদশে অধিনায়কের প্রথম পছন্দ তিনি থাকবেন, তা নিশ্চিতভাবেই বলা যায়।
কাইরন পোলার্ড: তিনিও ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের আরেক ফেরিওয়ালা। ক্যারিবীয় এই ক্রিকেটার বিশ্বের প্রায় সব ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে খেলে থাকেন। পাশাপাশি বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি অধিনায়ক। এই ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে তিনিও একজন। তার বিশেষ বৈশিষ্ট- ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট শিকারের পাশাপাশি পাওয়ার হিটিং এবং ম্যাচ বের করে নিয়ে আসার ক্ষমতা।
গ্লেন ম্যাক্সওয়েল: অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার তার ব্যাটিং দক্ষতার কারণে সবসময়ই আলোচনায় থাকেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেন। আবার দলের প্রয়োজনের জরুরি মুহূর্তে ব্যাক-থ্রু এনে দিতে পারেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা: শ্রীলঙ্কান এই অলরাউন্ডারকে স্বদেশি থিসারা পেরেরার যোগ্য উত্তরসূরিও বলা যায়। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি পাওয়ার হিটিং করতে পারেন।

Continue Reading

Previous: দ্রাবিড় কোচ হচ্ছেন জানেন না কোহলি
Next: বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে বিশাল জয় পেল ওমান

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

560740
Users Today : 3507
This Month : 140111
This Year : 532176
Total Users : 560740
Views Today : 13920
Total views : 2013816

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.