Skip to content
July 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

বিশ্ব করোনায় মৃত্যুহার বেড়েছে, আক্রান্ত ৫১ কোটি ছাড়াল

নিউজডেস্ক April 26, 2022

আলো ডেস্ক: বিশ্বজুড়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ কোটির কাছাকাছি দাঁড়িয়েছে। তবে কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা। অন্যদিকে, গত দিনের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে ছয় শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৪৪ হাজার ৭১০ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৪৮৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩৯ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার ৪১ জনে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ১৭১ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৬৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৪ হাজার ৮১৭ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৮৪ জন এবং মারা গেছেন ১৯৭ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ২৫৭ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪৫৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭৭৭ জনের।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৯৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ২২৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯২৬ জন এবং মারা গেছেন ১৩১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ২৭ লাখ ২৫ হাজার ২৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৮ হাজার ৫৬১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৬৫১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৬১ জনের।

দক্ষিণ কোরিয়ায় গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ১১০ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬৯ লাখ ২৯ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২২ হাজার ২৪৩ জন মারা গেছেন।

গত একদিনে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪৫০ জন এবং মারা গেছেন ২৪ জন। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ১৫ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৭৮ জন এবং মারা গেছেন ৯৩ জন। গ্রিসে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ৬৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কানাডায় ৬৪ জন, ইরানে ২১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩০ জন, ফিলিপাইনে ১২ জন, হাঙ্গেরিতে ৫৩ জন, ইন্দোনেশিয়ায় ৩৩ জন এবং মেক্সিকোতে ১২ জন মারা গেছেন।

Continue Reading

Previous: ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলন মাস্ক
Next: ইউক্রেনে রাশিয়ার রকেট হামলা, নিহত ৫

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

July 30, 2026
রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

July 30, 2026
রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন

রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন

July 30, 2026
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

July 30, 2026
মান্দা উপজেলায় এমপি টিপুর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

মান্দা উপজেলায় এমপি টিপুর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

July 30, 2026
আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

July 30, 2026
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান

ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান

July 30, 2026
রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে

July 29, 2026

আরও খবর

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

July 30, 2026
রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

July 30, 2026
রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন

July 30, 2026
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

July 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

221112
Users Today : 1508
This Month : 168627
This Year : 192548
Total Users : 221112
Views Today : 21133
Total views : 807446

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.