ভ্রাম্যমান প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলায় অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয় গতকাল বুধবার।
গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মান্দা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার ব্যবস্থাপনায়
,নওগাঁ-৪ ( সমগ্র মান্দা উপজেলা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা.ইকরামুল বারী টিপুর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিরা তাদের হাতে ক্রেষ্ট ও শুভেচ্ছা স্নারক তুলে দেন।এই সময় বক্তারা বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর।মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে তাদের আরও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাতেই এই উদ্যোগ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব আলহাজ্ব মো: মকলেছুর রহমান মকে, মান্দা উপজেলা যুবদলের সভাপতি মো: আব্দুল জলিল, মান্দা উপজেলা মহিলা দলের সহ সভাপতি জনাব লাইলা আঞ্জুমান বারীসহ অন্যান্য নেতাকর্মীরা-সুধীবৃন্দ।
