ভ্রাম্যমান প্রতিনিধি
‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলায়তনে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো” বিশ্ব জনসংখ্যা দিবস”২০২৬ ইং।এবারে জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ দেশ সেরা ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে বিশেষ সম্মামনা স্মারক লাভ করেছে নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। গত ১১ই জুলাই রোজ শনিবার আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সম্মামনা স্মারক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন বাচ্চু। নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে এই গৌরবময় সম্মামনা স্মারক গ্রহণ করেন এই ইউনিয়ন পরিষদের সফল, তরুন, জনপ্রিয় চেয়ারম্যান এস.এম.মখলেছুর রহমান কামরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ ইউএনএফপি এ(টঘঋচঅ),সুইডেন ও কানাডা সরকারের প্রতিনিধি দল।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান এস.এম মখলেছুর রহমান কামরুল জানান, এই অর্জন শুধু তাঁর একার নয়,বরং পুরো ইউনিয়নবাসীর। আগামীতে মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সম্মামনা তাঁদের আরও বেশি অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য,প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশের মাঠ পর্যায়ের কাজের মূল্যয়ান করে বিভিন্ন ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কারও সম্মামনা স্মারক প্রদান করা হয়।
