Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বুদ্ধিজীবী হত্যার বিচার হবে কবে?

নিউজডেস্ক December 13, 2022

সম্পাদকীয়: রক্তগঙ্গা পারি দেয়া মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দু’দিন আগে এদেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল বা পঙ্গু করে দেওয়ার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। মূলত: ২৫ মার্চ রাতে অপারেশন মার্চ লাইটের পরিকল্পনার সাথে বুদ্ধিজীবীদের হত্যারও পরিকল্পনা করা হয়। পাকিস্তানি নেতারা অপারেশন চলাকালে খুঁজে খুঁজে বুদিদ্ধজীবীদের হত্যা করতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে ২৫ মার্চ রাতেই হত্যা করা হয়। তবে পরিকল্পিত হত্যার ব্যাপক অংশটি ঘটে যুদ্ধ শেষ হবার মাত্র কয়েকদিন আগে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। বিজয়ের দু’দিন আগে হত্যার ব্যাপকতা বেশি ছিল, সে কারণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

আর এ হত্যাকাণ্ডে সহায়তা করেছিল জামায়াতে ইসলামি ও এর ছাত্র সংগঠন ছাত্র সংঘ। তালিকা প্রস্তুত করার কাজে পাকিস্তান হানাদার বাহিনীর কমান্ডার রাও ফরমান আলীকে সহযোগিতা ও হত্যা বাস্তবায়নের পেছনে ছিল মূলত : জামায়াতে ইসলামি কর্তৃক গঠিত কুখ্যাত আলবদর বাহিনী। অভিযোগ আছে আলবদর বাহিনীর অপারেশন ইনর্চাজ ছিলেন মঈনুদ্দীন এবং প্রধান জল্লাদ ছিলেন আশরাফুল জামান খান। হত্যাকাÐে আরো যারা সক্রিয় ছিলেন, তারা হলেন ব্রিগেডিয়ার আসলাম, ক্যাপ্টেন তারেক, কর্নেল তাজ, কর্নেল তাহের, ডিসি প্রফেসর ড. সৈয়দ সাজ্জাদ হোসায়েন, ড.মোহর আলী প্রমুখ।

বিযোগান্তক, বীভৎস এ হত্যাকাণ্ডের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বাংলাদেশ ডাক বিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাক টিকেটের সিরিজ প্রকাশ করছে। কিন্তু দু:খজনক হলেও বাস্তবতা হচ্ছে, বুদ্ধিজীবী হত্যা কাণ্ডের আজ পর্যন্ত কোনো তদন্ত বা বিচার হয় নি। স্বাধীনতার ৫০ বছর পরও এনিয়ে কেই টু শব্দটি করেন না। অবশ্য মানবতা বিরোধী অপরাধে বেশ কিছু জামায়াত নেতাদের শাস্তি দেওয়া সম্ভব হলেও বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী মঈনুদ্দীন ও জল্লাদ আশরাফুজ্জামান খান বহাল তবিয়তে বিদেশে অবস্থান করছে।

বুদ্ধিজীবী হত্যার তদন্তের জন্য রাষ্ট্রীয় ভাবে কোনো তদন্ত কমিশন বা কমিটি করা হয় নি। ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর তাজউদ্দীন আহমেদ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন সম্ভব হয় নি। বেসরকারি ভাবে গঠিত বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশন গঠিত হলেও ১৮ মতান্তরে ২৯ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে চাইলেও শেষ পর্যন্ত তাও সম্ভব হয় নি।

এরপর চলচ্চিত্রকার জহির রায়হানের নেতৃত্বে বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠিত হয়। এ কমিটির প্রাথমিক রিপোর্ট বলা হয়, রাও ফরমান আলী এদেশের ২০,০০০ বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু তা বাস্তবায়ন করতে পারে নি। ফরমান আলী লক্ষ্য ছিল শীষ বুদ্ধিজীবীদেরকে গভর্নর হাউজে নিমন্ত্রণ করে নিয়ে হত্যা করা। তদন্ত দলের প্রধান জহির রায়হান বলেছিলেন, এরা নির্ভুল ভাবে বাংলাদেশের গনতন্ত্র মনস্ক বুদ্ধিজীবীদেরকে বাছাই করে আঘাত হেনেছে। অথচ ১৯৭২ সালের ৩০ জানুয়ারি জহির রায়হান নিজেই নিখোঁজ হয়ে যান। এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় নি। লাশও পাওয়া যায় নি।

বুদ্ধিজীবী হত্যা নিয়ে বাংলাদেশের কোনো থানায় কেউ এজাহার জমা দেয় নি। তবে ১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর রমনা থানায় বুদ্ধিজীবী হত্যার ঘটনায় প্রথম মামলা দায়ের করেন অধ্যাপক গিয়াস উদ্দিনের বোন ফরিদা বানু। ওই দিনের রমনা থানার ১৫ নম্বর মামলায় আলবদর বাহিনীর চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামানকে আসামি করা হয়। কিন্তু দু:খ জনক হলেও সত্য সে মামলার তদন্ত যে তিমিরে ছিল যে তিমিরে রয়েছে। পর্যবেক্ষক মহল মনে করে বিদেশ থেকে আসামীদের ফিরিয়ে এনে বিচার কাজ শুরু করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

Continue Reading

Previous: দীর্ঘ ১৬ বছর পর বিএনপি কার্যালয়ে কর্নেল অলি
Next: হাসপাতালের বর্জ্য পুনরায় বিক্রি হচ্ছে দোকান-ক্লিনিকে!

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195617
Users Today : 180
This Month : 143132
This Year : 167053
Total Users : 195617
Views Today : 1093
Total views : 613555

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.