Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিউজডেস্ক April 26, 2022

আলো ডেস্ক: বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরা ও মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। গতকাল সোমবার সকালে মিরপুর ১১ নম্বর সড়কে অবস্থান নেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এদিকে অবরোধের কারণে মিরপুর ১০ থেকে ১২ নম্বর যাওয়ার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ফলে আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। অপরদিকে পোশাকশ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। এর আগে ২৩ এপ্রিল একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এই কারখানার শ্রমিকরা। তারা জানান, গত তিন মাস ধরে বেতন পান না। বকেয়া বেতন ও ঈদ বোনাস ২০ এপ্রিল দেওয়ার কথা থাকলেও তা এখনও পাননি। উল্টো ১৭ এপ্রিল গার্মেন্টসে বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়া হয়।

এরপর থেকে গার্মেন্টস মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় তিন শতাধিক কর্মচারী রয়েছেন। এর আগে মালিকের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল পুলিশ। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পোশাক শ্রমিক ইউনুস মিয়া বলেন, তিন মাস ধরে বেতন ছাড়া কাজ করছি। কয়েকদিন পর ঈদ, কিন্তু আমাদের বেতন দেওয়া হচ্ছে না। বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করে মালিক উধাও হয়ে গেছে। তিনি বলেন, আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি, তাতেও লাভ হয়নি। খালি হাতে বাড়ি ফেরা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছি।

অন্যদিকে বেতন-বোনাসের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। গতকাল সোমবার দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত তারা জসীম উদ্দিন ও আজমপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে আধা ঘণ্টা পর সড়ক থেকে চলে যান তারা। ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড এবং ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড নামে দুইটি পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করেছিলেন।

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বলেন, গতকাল সোমবার দুপুরের দিকে উত্তরায় অবস্থান নেন শ্রমিকরা। ওই দুটি গার্মেন্টসের মালিক একই ব্যক্তি। ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তাদের উঠিয়ে দেওয়া হয়। অপরদিকে মিরপুরেও বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

Continue Reading

Previous: এনু-রুপনসহ ১১ জনের সাত বছর করে কারাদণ্ড
Next: মহাসড়ক বন্ধক রেখে ১৫ কোটি টাকা ঋণ, দুদককে অনুসন্ধানের নির্দেশ

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217891
Users Today : 1159
This Month : 165406
This Year : 189327
Total Users : 217891
Views Today : 19674
Total views : 778032

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.