Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

বোতলজাত সয়াবিন তেলের সংকট, নওগাঁয় বেড়েছে খোলা তেলের দাম

নিউজডেস্ক April 26, 2022

সাজ্জাদুল তুহিন, নওগাঁ-
নওগাঁর বাজারে হঠাৎ করে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। অনেক দোকানদার বোতলজাত তেল বিক্রি করছেন না। ফলে তেল সংকটে সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিনের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা।

এদিকে কোম্পানিগুলো সয়াবিন তেলের সঙ্গে আটা, চা ও সরিষার তেল কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন দোকানিরা। আবার অনেক সময় বাড়তি পণ্যসহ ভোজ্যতেল অর্ডার করলেও সরবরাহকারীরা তা দিতে পারছেন না।

নওগাঁ শহরের পুরাতন মাছ বাজার (বর্তমানে মসলাপট্টি) ও নতুন বাজারে গিয়ে দেখা যায়, বাজারে ভোজ্য তেলের তীব্র সংকট রয়েছে। অধিকাংশ দোকানে বোতলজাত তেল নেই। আবার খোলা তেলের দাম বেড়েছে।

মেসার্স আবিদ ভ্যারাইটি স্টোরের মালিক আল মামুন হোসেন বলেন, বসুন্ধরার তেল অর্ডার করলে সঙ্গে আটা এবং তীরের সঙ্গে সরিষার তেল কিনতে হবে। এছাড়া রুপচাঁদা ও পুষ্টির তেলের সরবরাহ নেই। তাই বোতলজাত তেল বিক্রি বন্ধ করে দিয়েছি। সাদা চিনি ৭৮-৮০ টাকা কেজি এবং লাল চিনি ৮৬-৮৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্তমানে খোলা সয়াবিন তেল ১৯৫-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা ছিল ১৮০-১৮৫ টাকা কেজি। প্রতি সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের চাহিদা ছিল ২ কার্টন। ডিলাররা বলছেন, সয়াবিন তেলের সরবরাহ বন্ধ রয়েছে।

শহরের নতুন বাজারের ভাই ভাই মুদি দোকানের মালিক নিরঞ্জন সাহা বলেন, এক সপ্তাহ থেকে বোতলজাত তেল সংকট চলছে। বোতলজাত তেল নিতে হলে সরবরাহকারীরা শর্ত জুড়ে দিচ্ছে। এক কার্টনে এক লিটারের বোতলজাত তেলের ১৮টি বোতল থাকে। ১ লিটার তেলের দাম ১৬০ টাকা। ৫ লিটারের বোতলজাত তেলের দাম ৭৫০ টাকা। আর বিক্রি করা হচ্ছে ৭৬০ টাকা। এক কার্টন তেল নিতে হলে তার সঙ্গে এক কেজি চা কিনতে হবে। এছাড়া ৫ লিটার বোতলের ফ্রেস তেল নিতে হলে তার সঙ্গে ৩ কেজির আটার প্যাকেট কিনতে হবে। যেখানে আমার তেল দরকার সেখানে আটা নিয়ে কী করব? আর এত আটা এখন বিক্রি সম্ভব না।

শহরের জনকল্যাণ মহল্লার বাসিন্দা আকরাম হোসেন বলেন, ১০ দিন আগে খোলা সয়াবিন তেল কিনলাম ১৮০ টাকা কেজি। সেই তেল এখন কিনতে হচ্ছে ২০০ টাকা কেজিতে। সামনে ঈদ। এ কারণে বাজারে তেলের সংকট হওয়ায় দোকানিরা দাম বাড়িয়ে দিচ্ছে।

নওগাঁ শহরের ডাবপট্টি এলাকার ভোজ্যতেলের ডিলার মেসার্স দুর্গেশ সাহা অ্যান্ড সন্সের মালিক সুমন সাহা বলেন, বর্তমান বাজারে বোতলজাত এবং খোলা দুই ধরনের সয়াবিন তেলের সংকট রয়েছে। মিলাররা তেল সরবরাহ না করায় আমরা তেল পাচ্ছি না। এক সপ্তাহ থেকে সরবরাহ কমে গেছে। রমজানের আগে সপ্তাহ তেলের চাহিদা ছিল ৯ হাজার লিটার। রমজান উপলক্ষে চাহিদা আরও বেড়ে গেছে। এখন দিনে বোতলজাত ও খোলা তেলের চাহিদা প্রায় ১২০০ লিটার। খুচরা বিক্রেতারা এসে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। শহরের আরও ১২ জন তেলের ডিলার আছে। সবারই একই অবস্থা।

নওগাঁ কৃষি বিপণন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গত কয়েক দিন থেকেই বাজারে ভোজ্যতেলের সংকট দেখা যাচ্ছে। বিষয়টি জানার পর বাজার পরিদর্শন করা হয়। বোতলজাত তেল ১৬০-১৬২ টাকা লিটার বিক্রি হচ্ছে। এছাড়া দোকানিরা বলছেন, ভোজ্যতেল সরবরাহকারীরা তাদের শর্ত দিচ্ছে তেলের সঙ্গে আটা, চা ও সরিষার তেলসহ অন্য কিছু কিনতে হবে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading

Previous: তৃতীয় পর্যায়ে রাজশাহীতে ঘর পেল ১,১৪৯টি পরিবার
Next: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমালোচনা ও চলমান বিতর্ক সামাল দিতেই নিয়োগের কার্যবিবরণী লিপিবদ্ধে অনীহা

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216355
Users Today : 2608
This Month : 163870
This Year : 187791
Total Users : 216355
Views Today : 23002
Total views : 753962

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.