Skip to content
July 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

নিউজডেস্ক January 30, 2025

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী একটি বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষের হতাহতের শঙ্কা করা হচ্ছে। যদিও হতাহতের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ৬০ জন যাত্রী বহনকারী জেট বিমানটি নদীতে বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর চক্কর দিতে দেখা গেছে।

ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কেনেডি সেন্টারের কাছের পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান বিধ্বস্তের ইঙ্গিত দেয়।

রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।

এক্স পোস্টে জেডি ভ্যান্স লিখেন, দয়া করে রেগান বিমানবন্দরের কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া মাঝ-আকাশ সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি।

অন্যদিকে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এক্স পোস্টে হেগসেথ লিখেন, যদি প্রয়োজন হয়, সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা।

এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল।

Continue Reading

Previous: আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
Next: সুদানে বিমান বিধ্বস্ত, চীনা-ভারতীয়সহ নিহত ২০

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026
এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

July 18, 2026
প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

July 18, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

July 18, 2026
জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

187830
Users Today : 170
This Month : 135345
This Year : 159266
Total Users : 187830
Views Today : 726
Total views : 569241

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.