বৃক্ষে বৃক্ষে সবুজায়ন হোক সারা পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ শনিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রূপরেখা কিশোরমেলা রাজশাহী
এর সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার এর নিজ উদ্যেগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু কে ফলজ গাছ উপহার
দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচির
উদ্বোধন করা হয়। এ সময় বৃক্ষ প্রেমিক ইব্রাহিম হায়দার কে ধন্যবাদ জানিয়ে
ভূমি মন্ত্রী বলেন, বিনামূল্যে অক্সিজেন পেতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে
তিনি দীর্ঘ ২৫ বছর রাজশাহীর বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপণ ও বিতরণ করে আসছেন
তা প্রসংশনীয়। তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতা অব্যহত রাখতে
সহায়তার আশ^াস দেন।
