রাজশাহীর আলোঃ- সাজ্জাদুল তুহিন, নওগাঁ
তৃতীয় দফায় অনুষ্ঠিত নওগাঁর মান্দায় ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিন টিতে আওয়ামী লীগ এবং ১১ টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার (২৮ নভেম্বর) রাতে ৭জন রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তাঁদের নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন ভারশোঁ ইউপির মুস্তাফিজুর রহমান সুমন নৌকা প্রতীকে ১০ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাজ উদ্দিন ঘোড়া প্রতিকে ৮ হাজার ৯৫৮ ভোট পেয়ে দ্বিতীয় ও মোজাম্মেল হক আনারস প্রতীকে ২ হাজার ৪৯০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
ভালাইন ইউপির গোলাম মোস্তফা মন্ডল (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে ৬ হাজার ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম আলী মন্ডল নৌকা প্রতীকে ৪ হাজার ৩৪৪ ভোট পেয়ে দ্বিতীয় ও রফিকুল ইসলাম মটর সাইকেল প্রতীকে ২ হাজার ৭৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
পরানপুর ইউপির মাহফুজুর রহমান উজ্জ্বল নৌকা প্রতীকে ৬ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ৫ হাজার ৩৪৫ ভোট পেয়ে দ্বিতীয় ও ফারুক হোসেন আনারস প্রতীকে ৩ হাজার ১১৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
মান্দা সদর ইউপিতে ডা. তোফাজ্জল হোসেন স্বতন্ত্র চশমা প্রতীকে ৫ হাজার ৮৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন (তোফা) নৌকা প্রতীকে ৫ হাজার ৮৪২ ভোট পেয়ে দ্বিতীয় ও মাজেদুর রহমান মিঠু ঘোড়া প্রতীকে ৩ হাজার ৬৫৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
গনেশপুর ইউপির শফিকুল ইসলাম বাবুল চৌধুরী আনারস প্রতীকে ১০ হাজার ১৭০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হানিফ উদ্দিন মন্ডল নৌকা প্রতীকে ৫ হাজার ৫৯২ ভোট পেয়ে দ্বিতীয় ও এমদাদুল হক সুলতান চশমা প্রতীকে ১ হাজার ২৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
মৈনম ইউপিতে আনিছুর রহমান মটর সাইকেল প্রতীকে ৭ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী রাজা ৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে দ্বিতীয় ও দেওয়ান ওয়ালী হোসেন অটোরিকশা প্রতীকে ২ হাজার ৮৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
প্রসাদপুর ইউপিতে আব্দুল মতিন মন্ডল ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম চশমা প্রতীকের প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন ৪ হাজার ৯৬৩ ভোট পেয়ে দ্বিতীয় ও আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীকে ৩ হাজার ১৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
কুসুম্বা ইউপির নওফেল আলী মন্ডল মটর সাইকেল প্রতীকে ১২ হাজার ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ১০ হাজার ১৫ ভোট পেয়ে দ্বিতীয় ও মামুনুর রশিদ আনারস প্রতীকে ২০৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
তেঁতুলিয়া ইউপিতে এস এম মখলেছুর রহমান কামরুল চশমা প্রতীকে ৪ হাজার ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আখেরুজ্জামান সেলিম আনারস প্রতীকে ৩ হাজার ৭১৫ ভোট পেয়ে দ্বিতীয় ও গাজিবুর রহমান নৌকা প্রতীকে ২ হাজার ৬০২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
নূরুল্যাবাদ ইউপির ইয়াসিন আলী প্রামানিক চশমা প্রতীকে ৪ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাধীন কৃষ্ণ রায় নৌকা প্রতীকে ৩ হাজার ৭৬৯ ভোট পেয়ে দ্বিতীয় ও এস এম রফিকুল ইসলাম আনারস প্রতীকে ২ হাজার ৩২৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
কালিকাপুর ইউপির আশরাফুল ইসলাম বাবু মোটর সাইকেল প্রতীকে ৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আলিম মন্ডল নৌকা প্রতীকে ৪ হাজার ৪৭ ভোট পেয়ে দ্বিতীয় ও আবু হায়দার প্রমানিক ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪০৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
কাঁশোপাড়া ইউপির আব্দুস ছালাম আনারস প্রতীকে ৬ হাজার ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান মোল্লা চশমা প্রতীকে ৫ হাজার ২৯৯ ভোট পেয়ে দ্বিতীয় ও আব্দুল খালের নৌকা প্রতীকে ৩ হাজার ৯৩৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
কশব ইউপির ফজলুর রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্যা আল মাসুদ মটর সাইকেল প্রতীকে ৩ হাজার ৯৯০ ভোট পেয়ে দ্বিতীয় ও আব্দুস সালাম সরকার চশমা প্রতীকে ২ হাজার ৪৬১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
বিষ্ণুপুর ইউপির এস.এম গোলাম আজম আনারস প্রতীকে ৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ হাজার ৪৯৭ পেয়ে দ্বিতীয় ও কাজেম উদ্দিন প্রামানিক চশমা প্রতীকে ২ হাজার ৫৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে ভারশোঁ ইউপি রিটার্নিং কর্মকর্তা ও রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবিব, ভালাইন ও পরানপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, মান্দা সদর, গনেশপুর ও প্রসাদপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার আব্দুর রশিদ। কুসুম্বা ও নূরুল্যাবাদ ইউপির রিটার্নিং ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, তেতুলিয়া ও কালিকাপুর ইউপির রিটার্নিং ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন।
কাঁশোপাড়া ও মৈনম ইউপির বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, কসব ও বিষ্ণুপুর ইউপির রিটার্নিং ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম সেখ, গতকাল বৃহস্পতিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
