Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ানে চুরি

নিউজডেস্ক April 1, 2024

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে চুরির ঘটনা ঘটেছে। এমনটিই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পর চুরির বিষয়টি নজরে আসে। সফর শেষে এয়ার ফোর্স ওয়ানের জিনিসপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক নেই। এছাড়া, দামি ব্র্যান্ডের বালিশের কভার, গ্লাস থেকে শুরু করে সোনার প্রলেপে কিনারা বাঁধানো প্লেট অবধি পাওয়া যাচ্ছে না।

এদিকে, এই স্বাভাবিকভাবে অভিযোগের তির প্রেসিডেন্টের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে সফরকারী সাংবাদিকদের দিকে। এ জন্য সতর্কও করা হয়েছে তাদের।

‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন এ ঘটনায় সাংবাদিকদের সতর্ক করে বলেছে, এয়ার ফোর্স ওয়ান থেকে কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ।

হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সবাইকে গত মাসে একটি ইমেইল পাঠায় এ অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, ওই ধরনের আচরণ প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী সাংবাদিকদের সম্পর্কে খুবই খারাপ মনোভাবের প্রকাশ। এমন আচরণ অবশ্যই পরিহার করতে হবে।

এয়ার ফোর্স ওয়ানকে মার্কিন প্রেসিডেন্টের আকাশপথে ভ্রমণের সময়কার দপ্তর হিসেবে বিবেচনা করা হয়। উড়োজাহাজের নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র। তিনটি স্তরে মোট চার হাজার বর্গফুট জায়গা রয়েছে এ উড়োজাহাজে।

এয়ার ফোর্স ওয়ানে মাঝেমধ্যে সাংবাদিকদের স্মারক হিসেবে চকলেটের বাক্স দেয়া হয়। তাতে প্রেসিডেন্টের সিল যুক্ত থাকে। মার্কিন প্রশাসন বলছে, এরপরও এয়ার ফোর্স ওয়ানের লোগোযুক্ত স্মারক (বাসন, তোয়ালেসহ নানা জিনিস) গায়েব হওয়ার অহরহ ঘটনা ঘটছে।

এদিকে, ভয়েস অব আমেরিকার হোয়াইট হাউস প্রতিনিধি মিশা কোমাদোভস্কি জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ থেকে আনা স্মারকের একটি ‘ছোটখাটো’ সংগ্রহ গড়ে তুলেছেন। এর মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের সই ও সিলসহ চকলেটের বাক্স রয়েছে। বিষয়টি নিয়ে এই সাংবাদিক বিবিসিকে বলেন, ‘আমি কাউকে বিব্রত করিনি। এমনকি এ সংগ্রহের জন্য কোনো অন্যায়ও করিনি।’ এক দিনের ঘটনা স্মরণ করে কোমাদোভস্কি বলেন, ‘এয়ার ফোর্স ওয়ানের লোগোসহ একটি কাগজের কাপ আমার হাতে রয়ে গিয়েছিল। আমি সেটা ফেলে দিতে ভুলে গিয়েছিলাম।’

উল্লেখ্য, এয়ার ফোর্স ওয়ানকে মার্কিন প্রেসিডেন্টের আকাশপথে ভ্রমণের সময়কার দপ্তর হিসেবে বিবেচনা করা হয়। উড়োজাহাজের নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র। তিনটি স্তরে মোট চার হাজার বর্গফুট জায়গা রয়েছে এ উড়োজাহাজে। প্রেসিডেন্টের সরকারি এ উড়োজাহাজ মাঝ আকাশে জ্বালানি নিতে পারে। ফলে জরুরি প্রয়োজনে সীমাহীন পথ পাড়ি দেয়ার সক্ষমতা রয়েছে এয়ার ফোর্স ওয়ানের। এ ছাড়া এটি আকাশপথে হামলা প্রতিরোধেও সক্ষম।

Continue Reading

Previous: শিশুদের স্বার্থে একসঙ্গে বিটিআরসি ও সিসিমপুর
Next: ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

692357
Users Today : 4306
This Month : 98637
This Year : 663793
Total Users : 692357
Views Today : 18122
Total views : 2787742

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.