Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মেসিময় দিনে মায়ামির বড় জয়

নিউজডেস্ক April 28, 2024

স্পোর্টস ডেস্ক

নিজে গোল করে পিছিয়ে পড়া দলকে প্রথমে ফেরালেন সমতায়। পরে আরও এক গোল করে দলকে নিলেন এগিয়ে। সতীর্থের দুই গোলেও অবদান রাখলেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির এমন আলো ছড়ানো দিনে জিতল ইন্টার মায়ামিও। চলতি মৌসুমে মায়ামির হয়ে ১০ ম্যাচে মেসি ১১ গোল করেছেন। আর সঙ্গে ৬টি অ্যাসিস্টও রয়েছে।

মেজর লীগ সকারে রোববার (২৭ এপ্রিল) সকালে নিউ ইংল্যান্ডকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। ফ্লোরিডার দলটির হয়ে অন্য গোল দুটি করেন বেঞ্জামিন ক্রেমাচি ও লুইস সুয়ারেস।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুদ করল জেরার্দো মার্তিনোর দল। ১১ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাটি।

কিছু বুঝে ওঠার আগেই এদিন পিছিয়ে পড়ে মায়ামি। নিজেদের রক্ষণের ভুলে প্রথম মিনিটেই গোল হজম করে তারা। নিজেদের অর্ধে দেয়া-নেয়ার সময় বল পেয়ে যান প্রতিপক্ষের টমাস চানকালাই। পোস্ট ছেড়ে অনেকটা উঠে এসেছিলেন গোলরক্ষক ডার্ক ক্যালেন্ডারও। লক্ষ্যভেদ করতে ভুল হয়নি টমাসের।

শুরুতে এগিয়ে যাওয়া স্বাগতিকরা শুরুতে বেশ গতিশীল ফুটবল উপহার দেয়। এসময় যেন ম্যাচেই ছিল না মায়ামি। শুরুর এই ধাক্কা কাটিয়ে উঠতে বেশ সময় লাগে সফরকারীদের। মেসিও যেন ছিলেন খোলসবন্দি হয়ে।

অবশেষে নিজেকে জানান দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৩২তম মিনিটে রবার্ট টেইলরের থ্রু বল পেয়ে ভিতরে ঢুকে কাছের পোস্ট দিয়ে বাম পায়ের শটে স্কোরবোর্ডে টানেন সমতা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়াতে থাকে মায়ামি। ৬৬তম মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। এবার মাঝমাঠ থেকে থ্রু বল বাড়ান সের্হিও বুসকেতস। অফসাইডের জাল ভেদ করে বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যভেদ করেন ফুটবল জাদুকর।

এদিন হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি। ৮৩তম মিনিটে সতীর্থের ব্যাকপাস পেয়ে কাছ থেকে নেওয়া তার শট রুখে দেন গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে খুব কাছ থেকে ব্যবধান বাড়ান নেঞ্জামিন।

আর ৮৮তম মিনিটে নিউ ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঢুকে দেন সুয়ারেস। ডি বক্সে অনেকটা ফাঁকায় ছিলেন উরুগুয়ান তারকা। চোখ এড়ায়নি মেসির। আড়াআড়ি বল বাড়ান। উঁচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেস।

নিজেদের আগের ম্যাচেও ন্যাশভিলের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়া দলকে উদ্ধার করেছিলেন মেসি। ৩-১ গোলের সেই জয়ে রেকর্ড আটবারের বর্ষসেরা করেছিলেন জোড়া গোল। সতীর্থকে দিয়ে করিয়েছিলেন অন্যটি। তেমনই আরেকটি মেসিময় দিন উপভোগ করল যুক্তরাষ্ট্র তথা ফুটবল বিশ্ব।

আগামী রোববার (২৮ এপ্রিল) সকালে নিজেদের মাঠে নিয় ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে মায়ামি।

Continue Reading

Previous: কম্বোডিয়ায় বিস্ফোরণে ২০ সেনা নিহত
Next: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691684
Users Today : 3633
This Month : 97964
This Year : 663120
Total Users : 691684
Views Today : 15108
Total views : 2784728

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.