Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মেসির জায়গা নিতে চাননি, তাই বার্সা ছেড়েছিলেন নেইমার!

নিউজডেস্ক December 24, 2024

স্পোর্টস ডেস্কঃ

ইতিহাসের সবচেয়ে আলোচিত দলবদল হিসেবে পরিচিত ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া। ২২২ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য ওই ট্রান্সফার ফি দলবদলের সব রেকর্ড ভেঙে দেয়।

কিন্তু এ কারণে ভেঙে যায় বার্সার ইতিহাসিক আক্রমণভাগ ‘এমএসএন’। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজ মিলে গড়েছিলেন ওই বিধ্বংসী ত্রয়ী।

বার্সা ও মেসির সঙ্গে নেইমারের যে বন্ধন ছিল, তা এত সহজে ভেঙে যাবে, কেউ আগে অনুমান করতে পারেনি। অনেকটা হুট করেই এমন সিদ্ধান্ত নেন নেইমার। এরপর এতগুলো বছর এ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে ধারণা করা হতো, মূলত মেসির ছায়া থেকে বের হতেই পিএসজিতে যান নেইমার। আবার কেউ কেউ দাবি করতো, পিএসজির টাকার লোভেই গেছেন তিনি। কিন্তু তার বাবা নেইমার সিনিয়র বললেন ভিন্ন কথা।

নেইমার সিনিয়র তার ছেলের বার্সা ছাড়ার ব্যাখ্যায় জানান, কোনো আর্থিক কারণ বা অসন্তুষ্টি থেকে নয়, মেসির জায়গা নিতে চাননি বলেই নাকি পিএসজিতে চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ‘জতা জতা পডকাস্ট’-এ নেইমারের বাবা বলেন, ‘পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত তারই (নেইমার) ছিল। সে নিজেই পরিবর্তন চাচ্ছিল। ‘

‘ওই সময় বার্সায় আমরা খুব কঠিন সময়ের মধ্যে ছিলাম, কারণ স্পোর্টিং ম্যানেজমেন্ট কী চায় আমরা বুঝতে পারছিলাম না। মনে হতো, ক্লাব নেইমারকে মেসির জায়গায় দেখতে চায় এবং সে (নেইমার) তা চায় না। সে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি চেয়েছিলাম, আমার সন্তান বার্সাতেই থাকুক। একদম শেষ দিনগুলোতেও তার বিদায় ঠেকাতে চেয়েছিলাম আমরা। কিন্তু সে চলে যায়, কারণ সে কিছুতেই মেসির জায়গা নিয়ে বার্সার সবচেয়ে বড় তারকা হতে চায়নি। ‘

বার্সার প্রতি নেইমারের দুর্বলতা অনেক পুরনো। বার্সার জার্সিতে খেলা যে তার স্বপ্ন, সে কথা ক্যাম্প ন্যুয়ে আসার আগেই জানিয়ে দেন তিনি। এমনকি এজন্য রিয়াল মাদ্রিদের বেশি বেতনের প্রস্তাবও ফিরিয়ে দেন। এ নিয়ে নেইমারের ম্যানেজারের দায়িত্বে থাকা তার বাবা বলেন, ‘বার্সাতে যাওয়ার সিদ্ধান্তও পুরোটাই তার একার। আমার হাতে বার্সা ও রিয়ালের প্রস্তাব ছিল। রিয়ালেরটাতে তিন গুণ বেশি অর্থের প্রস্তাব ছিল। কিন্তু সে জানিয়ে দেয় যে, সে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলতে চায়। বার্সার হয়ে খেলা তার স্বপ্ন ছিল। ‘

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য দাবি করেছেন, নেইমারকে পাওয়ার কোনো চেষ্টা তারা করেননি এবং বার্সার মতো অত টাকার প্রস্তাব দেওয়ার রিয়ালের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, নেইমারের স্পেন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। যদিও শুরুতেই তাকে ঘিরেই খেলেছে পিএসজি। ফ্রান্সের ঘরোয়া ফুটবলে বেশ সাফল্যও পেয়েছে দলটি। কিন্তু ইউরোপীয় শিরোপা না জিততে পারা আর ইনজুরির থাবা মিলিয়ে শেষটা ভালো হয়নি তার।

যে মেসির ছায়া থেকে বের হয়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার, নিয়তি তাদের ফের এক করে দেয়। বার্সা ছেড়ে সেই পিএসজিতেই যান মেসি। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জুটি বেঁধে জেতেন দুটি ফরাসি লিগ ওয়ানের শিরোপা। কিন্তু ক্লাবটির কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি। দুজনেই পরে প্যারিস ছেড়ে চলে গেছেন।

ইউরোপ ছাড়ার পর মেসি খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। এরইমধ্যে সেখানকার সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান পাকা করে ফেলেছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। আর নেইমার সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। কিন্তু ইনজুরির কারণে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেন নেইমার। তেমন হলে ফের একবার মেসি-নেইমার জুটি দেখা যাবে।

Continue Reading

Previous: আগামী সরকার বিএনপিই গঠন করবে: নিতাই রায়
Next: মুক্তি পেয়েই জিয়ার সমাধিতে আব্দুস সালাম পিন্টু

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

696757
Users Today : 3699
This Month : 103037
This Year : 668193
Total Users : 696757
Views Today : 19121
Total views : 2811801

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.