Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মোটর সাইকেল দুর্ঘটনা: অনাকাক্সিক্ষত মৃত্যু আর না

নিউজডেস্ক November 18, 2021

সম্পাদকীয়ঃ ছোট গাড়ি বড় ঝুঁকি মোটরসাইকেল। চলতি বছর প্রথম ১০ মাসে সারা দেশে ১ হাজার ৬৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৭৫৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ হাজার ১২৩ জন।

গত বছর একই সময়ে সারা দেশে ১ হাজার ১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ২৬ জন নিহত হন। এ হিসেবে গত ১০ মাসে দুর্ঘটনা বেড়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৭১ দশমিক ৩৫ শতাংশ।

এ তথ্য জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় মোটরসাইকেলে নিহত ১ হাজার ৭৫৮ জনের মধ্যে ১৪ থেকে ৪৫ বছর বয়সী ১ হাজার ৩২৭ জন (৭৫ শতাংশ)-এর মধ্যে ৬৬৯ জন শিক্ষার্থী ও ৭২ জন শিক্ষক।

অন্যদিকে মোটরসাইকেলের ধাক্কায় ১৫১ জন পথচারী মৃত্যু বরণ করেছেন। সারা দেশে বর্তমানে প্রায় ৩৫ লাখ মোটরসাইকেল রাস্তায় চলছে। এর মধ্যে রাজধানীতেই চলছে ১২ লাখের বেশি। অন্য বাহনের তুলনায় দ্বিচক্র যান মোটরসাইকেল ৩০ গুন বেশি ঝুঁকিপূর্ণ।

দেশে চলাচলকারী যানবাহনের মধ্যে মোটরসাইকেল চালনায় কিশোর-যুবকরা অধিকাংশ সময় বেপরোয়া মোটরসাইকেল চালায়। সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা না থাকায় এবং উচ্চ গতি সম্পন্ন মোটরসাইকেলের সহজ লভ্যতা যে অনেক সম্ভাবনাময় তরুণ প্রাণ ধ্বংস করছে, সেদিকে কারো নজর নেই।

তাছাড়া পারিবারিক ভাবে সন্তানদের বেপরোয়া আচরণকে প্রশ্রয় দেওয়া, রাজনীতির পৃষ্ঠপোষকতায় কিশোর-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর সংস্কৃতি, সর্বোপরি ট্রাফিক আইন না জানা এবং না মানার প্রবণতায় মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে।

সড়কে শুধু মোটরসাইকেল নয়, অন্যান্য যানবাহনও চলে এবং দুর্ঘটনায় পতিত হয়। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ৬৭২টি দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক এককভাবে দায়ী।

বাস চালক ১৭৮টি দুর্ঘটনায়, ট্রাক চালক ৪৪৩টি দুর্ঘটনা, কাভার্ডভ্যান-পিক-আপ-ট্রাক্টর-ট্রলি চালক ১৫৮টি দুর্ঘটনায়, প্রাইভেট কার-মাইক্রো বাস চালক ৪৫টি দুর্ঘটনায়, থ্রি-হুইলারের (ইজি বাইক-অটো রিক্সা-আটো ভ্যান-নছিমন-ভটভটি-টমটম) চালক ৯৬টি দুর্ঘটনায়, প্যাডেল রিক্সা ও বাইসাইকের চালক ৯টি দুর্ঘটনায় এবং পথচারীর অসচেতনায় ৫২টি দুর্ঘটনা ঘটেছে।

সম্ভাবনাময় তরুণ প্রাণ ছাড়াও বয়স্ক যারা সড়ক দুর্ঘটনায় আহত নিহত হচ্ছেন, তার ক্ষতিপূরণ করা কারো পক্ষে সম্ভব নয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। নিহত ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিলেও আহত ব্যক্তিকে পঙ্গুত্বের অভিশাপ সারা জীবন বহন করে পরিবারের বোঝা হয়ে অন্যের করুণায় বাঁচতে হয়।

তাই দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি। আমরা আর সড়ক দুর্ঘটনায় অনাকাক্সিক্ষত প্রাণহানি দেখতে চাইনা। তাই গন-পরিবহন ব্যবস্থা উন্নয়ন ও সহজ লভ্য করে মোটর সাইকেল ব্যবহারে নিরুৎসাহিত করার রাজনৈতিক সিদ্ধান্তের বাস্তবায়ন জরুরী।

এজন্য মাত্রাতিরিক্ত গতিসম্পন্ন মোটরসাইকেল উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মোটরসাইকেল চালানোর জন্য পথে আলাদা লেন চালুসহ সড়ক পরিবহন আইন-২০১৮ সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। সেই সাথে ছোট গাড়ির বড় ঝুঁকি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।

Continue Reading

Previous: অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে
Next: দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে পোলট্রি মুরগির মাংস

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183513
Users Today : 1374
This Month : 131028
This Year : 154949
Total Users : 183513
Views Today : 8693
Total views : 549965

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.