Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

যাত্রীসেবার মান কমছেই, রেল কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে

নিউজডেস্ক October 24, 2022

সম্পাদকীয়: সুলভ ও নিরাপদ বাহন হিসাবে মানুষ রেলভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু দেশে লোকাল ট্রেনের প্রতি কর্তৃপক্ষের অবহেলা চলে আসছে যুগ যুগ ধরে। অথচ ট্রেনযাত্রীদের বড় অংশই লোকাল ট্রেনের। জানা গেছে, লোকসানের লাগাম টানতে লোকাল, মেইল, কমিউটারসহ ৯২টি ট্রেন এবং ১১১টি স্টেশন পর্যায়ক্রমে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন এসব ট্রেন ও স্টেশন বন্ধ থাকায় স্থানীয় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বন্ধগুলো চালুর উদ্যোগ না থাকলেও নতুন স্টেশন নির্মাণ, ট্রেন উদ্বোধন অব্যাহত রয়েছে।

বন্ধ স্টেশনগুলো রেলের খাতায় ‘অলাভজনক’ হিসাবে চিহ্নিত। রেলকে লাভজনক ও দুর্নীতিমুক্ত করার জন্য বহু পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে রেলকে লাভজনক ও দুর্নীতিমুক্ত করা যায়নি। প্রশ্ন হলো-রেলের উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করা হলেও আয়ের চেয়ে এ প্রতিষ্ঠানের ব্যয় বেশি কেন? এখন বন্ধ স্টেশনগুলো আধুনিক রেলের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে।

লোকাল ট্রেনের তুলনায় আন্তঃনগর ট্রেনকে অগ্রাধিকার দেওয়া হলেও এ ট্রেনে টিকিটধারীর চেয়ে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীর সংখ্যা বেশি। লাগামহীন চুরি ও দুর্নীতি ছাড়াও নানা ধরনের অব্যবস্থাপনায় নিমজ্জিত রেল বিভাগের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। বস্তুত রেল কর্তৃপক্ষ গণমানুষের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। লোকাল ট্রেন ও স্টেশনগুলো বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় নিম্ন-আয়ের মানুষ। সাধারণ মানুষ আশা করে, রেলের লাগামহীন দুর্নীতি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং বন্ধ হয়ে যাওয়া ট্রেন ও স্টেশনগুলো চালু করা হবে।

লোকাল ট্রেনব্যবস্থার উন্নতি হলে রাজধানীর আশপাশের শহরে বসবাসকারী মানুষ সহজেই রাজধানীতে এসে কাজ শেষে বাসস্থানে ফিরে যেতে পারবে। এতে রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমবে। একই কথা অন্যান্য নগরের ক্ষেত্রেও প্রযোজ্য। একজন নিম্ন-আয়ের ব্যক্তির রোজগারের অর্থে রাজধানী কিংবা অন্যান্য নগর এলাকায় পরিবারের ব্যয়নির্বাহ করা অত্যন্ত কঠিন।

লোকাল ট্রেনব্যবস্থার উন্নতি হলে নিম্ন-আয়ের মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ পাবে। রেল সাধারণ মানুষের বাহন, এটা রেলওয়ে কর্তৃপক্ষকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সার্বিক দিক বিবেচনা করে সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষের উচিত লোকাল ট্রেনের ওপর যথাযথ গুরুত্ব দেওয়া। বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করা সত্ত্বেও এ প্রতিষ্ঠানকে কেন লোকসান গুনতে হচ্ছে, এর কারণ খুঁজে বের করতে হবে। রেলকে সত্যিকার অর্থে যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Continue Reading

Previous: এবার ওয়েব সিরিজ নির্মাণ করবেন অমি
Next: ৫৫ টাকায় চিনি বিক্রি শুরু করেছে টিসিবি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195565
Users Today : 128
This Month : 143080
This Year : 167001
Total Users : 195565
Views Today : 527
Total views : 612989

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.