Skip to content
October 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্তে অনড় হামাস

নিউজডেস্ক April 4, 2024

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। স্থানীয় সময় বুধবার মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উত্থাপন করে ইসরায়েল। এখন তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে। খবর আল জাজিরার।

তবে এরমধ্যে বুধবার (৩ এপ্রিল) জেরুজালেম দিবসের বক্তবে হামাস প্রধান ঈসমাইল হানিয়া জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন সেটিতে এখনো অনড় রয়েছেন। যুদ্ধবিরতি যদি হতে হয় তাহলে তাদের শর্ত অনুযায়ী হতে হবে।

এ ব্যাপারে হানিয়া বলেছেন, আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে। দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে। আর নেতানিয়াহু এবং তার সাথে যারা রয়েছে তাদের লক্ষ্য হল যতদিন সম্ভব ক্ষমতায় থাকা।

তিনি আরও বলেছেন, আমরা স্পষ্টভাবে বলছি আমরা আমাদের স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া, গাজার সব মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া, আমাদের মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো, গাজাকে পুনর্গঠন, অবরোধ তুলে নেওয়া এবং বন্দি বিনিময় শর্তে অনড় রয়েছি।

এদিকে, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক। ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে। যাদের মধ্যে এখনো ১৩৪ জন হামাসের হাতে রয়েছে। এই জিম্মিদের বিনিময়েই এখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে।

Continue Reading

Previous: তাইওয়ানে ভূমিকম্প: নিহত বেড়ে ৯, আহত ৮৮২
Next: ৩০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

October 4, 2026
রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

October 4, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

October 4, 2026
রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

October 4, 2026
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

October 4, 2026
গোদাগাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট ও পোস্টার লাগানোর অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গোদাগাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট ও পোস্টার লাগানোর অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

October 4, 2026
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026

আরও খবর

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

October 4, 2026
রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

October 4, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

October 4, 2026
রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

October 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

612016
Users Today : 4203
This Month : 18296
This Year : 583452
Total Users : 612016
Views Today : 24634
Total views : 2313169

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.