Skip to content
October 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্প: নিহত বেড়ে ৯, আহত ৮৮২

নিউজডেস্ক April 4, 2024

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের ইতিহাসে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৮২ জন। এছাড়াও ভূমিকম্পের পর আটকা পড়া ১২৭ জনের মধ্যে অন্তত ৭৭ জন একটি সুড়ঙ্গে আছেন বলে জানা গেছে। সুড়ঙ্গে আটকে পড়াদের নিয়ে শঙ্কা বাড়ছে। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। খবর দ্য গার্ডিয়ানের।

এর আগে স্থানীয় সময় বুধবার এই ভূকম্পন অনুভূত হয়। মূল ভূখণ্ড- চীনের পাশাপাশি ফিলিপাইন ও জাপানেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে ওই অঞ্চলে। এতে বহু রাস্তাঘাট এবং স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঘনঘন আফটার শক হওয়ার কারণে জারি করা সুনামি সতর্কতা এখনো তুলে নেয়া হয়নি।

তাইওয়ানের ভূমিকম্প মনিটরিং এজেন্সি থেকে বুধবার (৩ এপ্রিল) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৭.২ বলা হলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৪। যদিও জাপানের আবহাওয়া দপ্তর দাবি করেছে, ভূমিকম্পটির মাত্রা ৭.৭ ছিল।

পাশাপাশি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ায় কিছু অংশে সুনামির বেশ কয়েকটি ছোট ঢেউ পৌঁছেছে। অন্যদিকে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ফুজিয়ান প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

ভূমিকম্পের সময় ২৩ মিলিয়ন মানুষ যারা ট্রেন সেবা নিচ্ছিলেন, তারা থমকে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখা গেছে ভূমিকম্পের তীব্রতা এতোটাই ছিলো যে ব্রিজ থেকে শুরু করে বিল্ডিং, রাস্তাঘাট সব জোরালোভাবে কাঁপছে। এতে বহুতল বেশ কয়েকটি ভবন হেলে পড়তে দেখা যায়। সেখানকার ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা।

(সূত্র: সিবিএস নিউজ)

Continue Reading

Previous: ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
Next: যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্তে অনড় হামাস

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026
বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

October 3, 2026
বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

October 3, 2026
গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

October 3, 2026
চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

October 3, 2026

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

606734
Users Today : 2921
This Month : 13014
This Year : 578170
Total Users : 606734
Views Today : 19387
Total views : 2284017

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.