Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

যৌথভাবে অত্যাধুনিক যুদ্ধবিমান বানাবে যুক্তরাজ্য-ইতালি-জাপান

নিউজডেস্ক December 9, 2022

আলো ডেস্কঃ যৌথ উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক যুদ্ধবিমান বানাবে যুক্তরাজ্য, ইতালি ও জাপান। শিগগির যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ বিষয়ে ঘোষণা দেবেন। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়, শুক্রবার লিঙ্কনশায়ারের আরএএফ কনিংসবিতে সফরকালে অত্যাধুনিক এ যুদ্ধবিমান নির্মাণের প্রথম পর্ব উদ্বোধন করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সফরের আগে ঋষি সুনাক বলেন, যুক্তরাজের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এ সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এ কারণেই আমরা যৌথভাবে অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণের উদ্যোগ নিয়েছি।

জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন ফাইটার জেট তৈরির জন্য তিন দেশের মধ্যে সহযোগিতামূলক প্রকল্প ঘোষণা করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করাই যৌথ এ উদ্যোগের লক্ষ্য বলে দাবি করেন সুনাক। বিবিসি বলছে, অত্যাধুনিক প্রযুক্তির ওই যুদ্ধবিমানের নির্মাণকাজ ২০৩০ এর মাঝামাঝি সময়ে শেষ হবে। পরবর্তী প্রজন্মের এ ফাইটার জেট টাইফুন জেটকে প্রতিস্থাপন করবে।

এ ছাড়া আশা করা হচ্ছে, নতুন এ টেম্পেস্ট জেট সর্বাধুনিক অস্ত্র বহনেও সক্ষম হবে। অত্যাধুনিক এ যুদ্ধবিমানের উন্নয়নকাজ এরই মধ্যেই শুরু হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, তীব্র গতি, উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে এমন একটি যুদ্ধবিমান তৈরি করা, যাতে পাইলট যখন চরম চাপের মধ্যে থাকবে, তখন বিমানটি যাতে নিজে নিজেই কাজ করতে পারে। আরও জানা গেছে, প্রয়োজন হলে এ যুদ্ধবিমান পাইলটের ইনপুট ছাড়াই উড়ে যেতে পারবে। পাশাপাশি, এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও সক্ষমতা রাখবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু এ ধরনের জটিল বিমান তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। আর তাই এ কাজে যুক্তরাজ্য আগ্রহী অংশীদারদের খোঁজ করছে। বলা হচ্ছে, যুক্তরাজ্যের জন্য এ চুক্তি শুধু তাদের নিরাপত্তা নয়, অর্থনীতির জন্যও ইতিবাচক হয়ে উঠবে। এ ছাড়া নতুন এ ফাইটার জেট তৈরির উদ্যোগ যুক্তরাজ্যে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে ও দেশটির অস্ত্র রপ্তানির বাজার আরও প্রসারিত হবে।

বিবিসির মতে, ইতালির আগেই এ ধরনের বিমান নির্মাণে আগ্রহ দেখিয়েছিল যুক্তরাজ্য। তবে এখানে জাপানের অংশগ্রহণকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ চীনকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে যুক্তরাজ্য। আর এ উদ্যোগে জাপানের অংশীদারত্ব অনেক বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য অন্য দেশগুলো চাইলে এখনই এ উদ্যোগে যোগ দিতে পারে। ফ্রান্স, জার্মানি ও স্পেন এরইমধ্যে তাদের নিজস্ব ডিজাইন নিয়ে একসঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্রও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিমান তৈরি নিয়ে কাজ করছে।

Continue Reading

Previous: বিশ্বজুড়ে ৩০ ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
Next: বায়ুদূষণের কারণে অকাল মৃত্যু মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195738
Users Today : 301
This Month : 143253
This Year : 167174
Total Users : 195738
Views Today : 2312
Total views : 614774

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.