প্রেস বিজ্ঞপ্তি
১৮ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ৩:০০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয় চত্বরে শিশু-কিশোরদের উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন কর্মসূচীতে অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন; মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন; রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; ব্যবস্থাপক, এলপিও, রাজশাহী; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ),বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন এবং অফিসার্স ফোরামের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং তাদের ছেলে মেয়েরা। এছাড়াও শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে প্রধান কার্যালয়ের মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল, আয়াতুল্লাহ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বসবাসরত এতিমদের মাঝে খাবার বিতরণ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
