Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

রাচিনের ডাবল সেঞ্চুরির পর বাংলাদেশের নাঈমুরের পুরোনো রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড

নিউজডেস্ক February 5, 2024

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে প্রথমবার টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। সেই সেঞ্চুরিকে পরে দ্বিশতকে পরিণত করলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

তাতে ভর করে কিউইরা পেয়েছে আকাশছোঁয়া সংগ্রহ। অন্যদিকে বোলারদের বধ্যভূমিতে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়ের পুরনো একটি রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার নিল ব্র্যান্ড।

১১৮ রান নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন রাচিন। এরপর তার ইনিংস থামে ২৪০ রানে। ৩৬৬ বল খেলে ২৬টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন এই ২৪ বছর বয়সী অলরাউন্ডার। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে রূপ দিলেন তিনি। এর আগে ১৯৪৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০৬ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন ডনেলি। ২০২১ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২০০ রান করেছিলেন ডেভন কনওয়ে।

অবাক করা ব্যাপার হচ্ছে, প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমেছেন রাচিন। আগের তিন টেস্টে তার রান ছিল মাত্র ৭৩, সর্বোচ্চ ১৮ রান। সেখান থেকে এখন তার সর্বোচ্চ ২৪০ রান। ৩৪০ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন কেন উইলিয়ামসন। ১১৮ রানের ইনিংস খেলেছেন তিনি। তাদের দুইজনের ব্যাটে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৫১১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জবাবে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের চেয়ে এখনও ৪৩১ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

রাচিন-উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবের মাঝেও বল হাতে জাদু দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্র্যান্ড। মূলত ব্যাটার হিসেবেই পরিচিতি তার। তবে পার্ট-টাইমার হিসেবে মাঝে মাঝে বল হাতে নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১ ম্যাচ খেলে তার নামের পাশে ছিল না একটি উইকেটও। কিন্তু সেই ব্র্যান্ডই কিনা প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমেই বল হাতে গড়েছেন দারুণ এক কীর্তি। কিউইদের বিপক্ষে ১১৯ রান খরচে ৬ উইকেট নিয়ে ২৪ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি।

ক্যারিয়ারের প্রথম টেস্টেই অধিনায়ক হিসেবে নেমেছেন ব্র্যান্ড। স্মরণীয় ম্যাচটিকে আরও রঙিন করে তুলেছেন ৬ উইকেট নিয়ে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এতদিন অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে ৬ উইকেট নেওয়ার একমাত্র কীর্তির মালিক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। ২০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টেই নেতৃত্ব দেন তিনি। ভারতের বিপক্ষে ওই ম্যাচে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই সাবেক অলরাউন্ডার।

আজ দুর্জয়ের সঙ্গী হলেন ব্র্যান্ড। যিনি কিনা দক্ষিণ আফ্রিকার ‘এক্সিডেন্টাল অধিয়ায়ক’। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকার দলটির শীর্ষ তারকা ক্রিকেটারদের ছাড়াও দল সাজানো হয়েছে। তাই আনকোরা দল নিয়ে নিউজিল্যান্ডে খেলতে গেছে প্রোটিয়ারা। আর তাতেই কপাল খুলে যায় ব্র্যান্ডের। ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন রবীন্দ্রকে তিনিই বোল্ড করে ফিরিয়েছেন। পরে কিউইদের লেজটাও কেটে দেন ব্র্যান্ড।

Continue Reading

Previous: বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়া
Next: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ইইউ: রাষ্ট্রদূত

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

692479
Users Today : 4428
This Month : 98759
This Year : 663915
Total Users : 692479
Views Today : 18566
Total views : 2788186

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.