রাজশাহীর গোদাগাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশের কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৩ মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম বাসির ববির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাইদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথ সরকার সদস্য সচিব রকি,আব্দুল হামিদ বাবলু ,গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী,অ্যাডভোকেট মো. আশরাফ মল্লিক,ডা. ফরিদ জেলা কৃষক দলের সদস্য গোলাম দোস্তগীর রানা, জাকারিয়া সরকার, শহিদুল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা কৃষকদলের প্রধান বক্তা শফিকুল ইসলাম (সমাপ্ত) এবং বিশেষ বক্তা আকুল হোসেন মিঠু সমাবেশে বক্তব্য রাখেন।
কৃষক সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তাদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে এলাকার কৃষক ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
