স্টাফ রিপোর্টার
ঢাকায় ‘সোহাগ ডান্স গ্রুপ’-এর আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন রাজশাহীর নৃত্যশিল্পী মোহাম্মদ আলী হাসান তুষার। তিনি একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং রাজশাহী নৃত্য অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
গত ১০ আগস্ট ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে এই ‘স্বর্ণমুকুট নৃত্যরতœ পুরস্কার’ বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেশের গুণী নৃত্যশিল্পীদের সম্মাননা ও পুরস্কৃত করার উদ্দেশ্যে প্রতিবছরই এই বিশেষ আয়োজন করে থাকে সোহাগ ডান্স গ্রুপ।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ আলী হাসান তুষার বলেন, আমি খুবই আনন্দিত। প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সোহাগ ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ভাইকে। এই সম্মাননা আমি আমার নৃত্যগুরু ফয়সাল মেহমুদ ফরিদ ভাই, অভিনেতা ও নৃত্যশিল্পী সকাল রাজ এবং রাজশাহীর সকল নৃত্যশিল্পীর জন্য উৎসর্গ করলাম।
