ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ২ নং ঘাসিগ্রাম ইউ’পির অন্তর্গত গোয়ালপাড়া উত্তরপাড়া গ্রাম। এই গ্রামে বাবার রেখে যাওয়া জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব চরমে পোঁছেছে। তারা ৫ ভাই। ১ ভাই মারা গেছেন। বাবা প্রকৃতপক্ষে এই গ্রামের উত্তরপাড়া মৌজায় ৮ শতাংশ জমি তার তৃতীয় ছেলে মোঃ আঃ ওহাব কে দিয়ে যান। তাদের পিতা মারা গেছেন। মৃত্যুর আগে এই মৌজার ৮ শতাংশ জায়গা- জমি তার পিতা আঃ ওহাব কে প্রদান করেন। স্থানীয় লোকজন এটাকে সমর্থন করেন। ওহাব এর এই জায়গা নিয়ে দ্বন্দ্ব তার আপন ভাই মোঃ মোস্তফা হোসেন এর সঙ্গে। তিনি এই পরিবারের ৪র্থ ছেলে। আঃ ওহাব এই ৮ শতাংশ জায়গার উপর ‘পটল’ লাগিয়েছে। গত কয়েকদিন আগে ওহাব এর এই ‘পটল’ এর জমি তার আপন ভাই মোস্তফা হোসেন রাএরি অন্ধকারে সব কেটে ফেলেন। সরজমিনে গিয়ে আমাদের প্রতিবেদক দেখতে পান যে, এই জায়গাটির উপর যে পটল ধরেছিল, তা ওহাব এর আপন ভাই মোস্তফা হোসেন সব কেটে ফেলেছে। পাশে কলা গাছ,পেঁপে গাছসহ অন্যান্য গাছ ছিল,সেইগুলিও কাটা হয়েছে। অনেক টাকার ক্ষতি হয় ওহাব হোসেনের। তিনি বলেন,এই ৮ শতাংশ জায়গা আমার বাবা মৃত্যুর আগে আমাকে প্রদান করেন। ইহার পর থেকে আমি এই জাযগাটিতে ফসল করে খাই। গত কয়েকদিন আগে আমার আপন ভাই মোস্তফা হোসেন আমার এই জমিতে রাএরি অন্ধকারে তার লোকজন নিয়ে সব পটলগুলি কেটে ফেলে। এই জমিতে পটল ছাড়াও কলা গাছ,পেঁপে গাছসহ অন্যান্য গাছ ছিল। আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। তারা আমার বিরুদ্ধে ৪ টি মামলা করেছে।(১) এই জমি নিয়ে। (২) তাদের বাড়িতে ৫ লাখ টাকা ছিল। সেটি আমি জোর করে তাদের বাসা থেকে নিয়ে যায়। (৩) আমি লোকজন নিয়ে তাদের বিরুদ্ধে হামলা করি। (৪) এই জমি দখল করি ৩০-৪০ জন গুন্ডা বাহিনী নিয়ে। এইগুলি সবই মিথ্যা,বানোয়াট। আমার বিরুদ্ধে তারা মিথ্যা,বানোয়াট মামলা করেছে। এইসব মামলায় কোন স্বাক্ষ, প্রমাণ নাই বলে দাবী জানান আঃ ওহাব। গ্রামের অধিকাংশ লোকজন আমার পক্ষে। আমি এই জায়গাটি দীর্ঘদিন ধরে করে খাই। সবাই স্বাক্ষী, প্রমাণ দিবে। আমার ভাই জোরপূর্বক আমার এই ৮ শতাংশ জায়গা দখল করে নিতে চায়। এটা অন্যায়,অবিচার। গ্রামের লোকজন বলেন,এই জায়গাটির প্রকৃত মালিক মোঃ আঃ ওহাব। আমি ন্যায়বিচার আশা করি। প্রশাসন,আইন শৃংখলা বাহিনীর প্রতি আমি সুবিচার আশা করি।
