প্রেস নোট
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ জুন ২০২৬ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় চারঘাট বিকল্প বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন গোপালপুর নামক এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, দুই জন মাদক কারবারীকে তাদের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-৮৮ পিস এবং অসনড়ষবা- খগ ট্যাবলেট-১০০ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
